১৯৭১ সালের ২৫ মার্চ রাতে উন্মত্ত বর্বরতায় ঢাকার মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। অপারেশন সার্চ লাইট নাম দিয়ে শুরু হয়েছিল ইতিহাসের নৃশংসতম গণহত্যা। সেই গণহত্যার নেপথ্যে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান, যাকে বলা হতো বেলুচিস্তানের কসাই।

১৯৭১ সালের মার্চ ছিল পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক রাজনৈতিক সন্ধিক্ষণ। নির্বাচনী রায় অস্বীকার ও ক্ষমতা হস্তান্তরে গড়িমসিই সংঘাতকে অনিবার্য করে তোলে। অপারেশন সার্চলাইটের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশের রক্তাক্ত অধ্যায়।