
‘শিক্ষার্থীদের এখন পরীক্ষায় ফোকাস করাটাই ভালো হবে’
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ কয়েক দফা দাবিতে আন্দোলন করছে এইচ এস সি পরীক্ষার্থীরা। সড়ক অবরোধ লং মার্চের মতো কর্মসূচীও পালন করছে। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে পক্ষে বিপক্ষে নানা মত আছে সাধারণ মানুষের। কেউ কেউ শিক্ষার্থীদের কয়েকটি দাবির সাথে একমত হলেও পরবর্তীতে আন্দোলন চালিয়ে যাওয়া নিয়ে দ্বিমত অনেকে।




