চরচা ডেস্ক


অস্ট্রেলিয়ার জাতীয় টিভি নেটওয়ার্ক এবিসির একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের মাঝেই হুট করে নিজের পোষা কুকুরের ওপর চিৎকার করে বসেন ডানপন্থী দল ওয়ান ন্যাশন পার্টির আইনপ্রণেতা বার্নাবি জয়েস। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তৈরি হওয়ায় তিনি উপস্থাপকের কাছে সঙ্গে সঙ্গেই ক্ষমা চান।