
শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রাজধানীতে পুলিশের ব্যারিকেড
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গতকাল সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদেই মূলত এই বিক্ষোভ শুরু হয়। পরে বিগত বছরের তুলনায় প্রশ্ন অনেক বেশি কঠিন হওয়ার বিষয়টিও তুলেছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। পাশাপাশি তারা এই পরীক্ষা ব্যবস্থার পরিবর্তনের দাবিও করেন।





