Advertisement Banner

ঈদে বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ঈদে বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি

বরিশালের গৌরনদী উপজেলায় ঈদে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেছে রমজান (৩) ও মোহাম্মদ (৩) নামে দুই শিশুর। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো ভাই।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উপজেলার ভুরঘাটা এলাকার কাওসার হাওলাদারের ছেলে রমজান। মোহাম্মদ একই উপজেলার গোয়াইল গ্রামের বাহাদুর মৃধার ছেলে।

হাসপাতাল ও নিহত শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, গৌরনদীর পূর্বডুমুরিয়ার এলাকায় দুখাই হাওলাদারের বাড়িতে পরিবারের সঙ্গে বেড়াতে আসে রমজান ও মোহাম্মদ। আজ সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। পরিবারের লোকজন ভাসমান অবস্থায় দুইজনকে উদ্ধার করে পাশের মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কাবিরা বানী জানান, হাসপাতালে নেওয়ার আগেই দুই শিশুর মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সম্পর্কিত