Advertisement Banner

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’
ছবি: সংগৃহীত

গেমিংকে আরও সহজ, আকর্ষণীয় ও আনন্দদায়ক করার জন্য বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে নতুন ফিচার ‘গেম জোন’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে কোনো আলাদা অ্যাপ ডাউনলোড বা ইনস্টল করার ঝামেলা ছাড়াই সরাসরি বিকাশ অ্যাপের ভেতরেই বিভিন্ন ধরনের গেম খেলা এবং অনলাইন টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবেন গেমাররা।

বিকাশ অ্যাপের হোমস্ক্রিনে থাকা ‘গেম জোন’ আইকনে ক্লিক করলেই ব্যবহারকারীরা সরাসরি চলে যেতে পারবেন এই গেমিং প্ল্যাটফর্মে। এখানে রেসিং, অ্যাকশন, আর্কেড, অ্যাডভেঞ্চার, স্পোর্টস এবং পাজলসহ বিভিন্ন ক্যাটাগরির গেম থেকে নিজেদের পছন্দের গেম বেছে নেওয়ার সুবিধা রয়েছে।

শুধু সাধারণ গেম খেলাই নয়, ‘বিকাশ গেম জোন’-এ নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের আয়োজন করা হয়। গেমাররা তাদের সুবিধাজনক সময়ে এসব টুর্নামেন্টে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগও পাবেন।

ফুটবল প্রেমীদের আনন্দ আরও বাড়িয়ে দিতে প্ল্যাটফর্মটিতে চালু করা হয়েছে বিশেষ গেম 'হামজা ভার্সেস ওয়ার্ল্ড'। বিকাশ অ্যাপে কুপন ব্যবহার করে এক্সক্লুসিভ এই গেমটি মাত্র এক টাকায় খেলার সুযোগ পাবেন গ্রাহকরা। এই গেমে গ্রাহক নিজেই ফুটবল মাঠে ‘হামজা’ চরিত্র হয়ে পছন্দের প্রতিপক্ষ দলের বিরুদ্ধে লড়াই করতে পারবেন।

বিকাশ অ্যাপের যেকোনো গ্রাহক 'গেম জোন'-এ প্রবেশ করে সাপ্তাহিক বা মাসিক সাবস্ক্রিপশন গ্রহণ করতে পারবেন। একবার সাবস্ক্রাইব করলেই বিভিন্ন মার্চেন্টের ১০০টিরও বেশি গেম খেলার সুবর্ণ সুযোগ পাবেন গেমাররা। এছাড়া ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় গেম জোন অপশন থেকেই তাদের এই সাবস্ক্রিপশন বাতিল করতে পারবেন।

বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের ১৬ জন তারকা ফুটবলার এবং বিকাশ-এর চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার আজমল হুদা এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত