Advertisement Banner

মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
ছবি: বাসস থেকে নেওয়া

মাদারীপুরের আমিরাবাদ এলাকায় আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের ৮ মাস বয়সী শিশু।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় প্রায় তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাস স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে মিষ্টি বাড়ৈয়ের বাসায় আসেন। পরে গভীর রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার সময় পাশের কক্ষে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তার ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা— তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মিষ্টি বাড়ৈকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।

সম্পর্কিত