Advertisement Banner

নৌপথে যাত্রীভাড়া বাড়িয়েছে সরকার

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
নৌপথে যাত্রীভাড়া বাড়িয়েছে সরকার
বাংলাদেশ সরকারের লোগো।

সরকার দেশের অভ্যন্তরীণ নৌযানে যাত্রী পরিবহনের ভাড়া পুনঃনির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ দশমিক ৭৭ টাকা থেকে ১৮ পয়সা বাড়িয়ে ২ দশমিক ৯৫ টাকা করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখার এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। গতকাল বুধবার এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’-এর বিধি ২৭ মোতাবেক সরকার যাত্রীভাড়ার এই নতুন হার নির্ধারণ করেছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ দশমিক ৩৮ টাকা থেকে ১৪ পয়সা বাড়িয়ে ২ দশমিক ৫২ টাকা করা হয়েছে।

আর জনপ্রতি সর্বনিম্ন যাত্রীভাড়া ২৯ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

জনস্বার্থে পুনঃনির্ধারিত এই ভাড়ার হার ২০২৬ সালের ৫ মে থেকেই কার্যকর বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সম্পর্কিত