চরচা ডেস্ক

চলচ্চিত্র শিল্পের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৮তম আসর বসেছিল গত ১৫ মার্চ। পুরস্কারে ভূষিত হয়েছেন হলিউডের সেরা তারকারা।
এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে পল থমাস অ্যান্ডারসনের ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। একই সঙ্গে সেরা চিত্রনাট্য ও সেরা পরিচালকের পুরস্কারও পেয়েছে ছবিটি।
রায়ান কুগলারের ভ্যাম্পায়ার-হরর ঘরানার ছবি ‘সিনারস’ ইতিহাস গড়েছে। ছবিটির চিত্রগ্রাহকের পুরস্কার জয়ের পাশাপাশি সেরা অভিনেতার সম্মাননা পেয়েছেন মাইকেল বি. জর্ডান, এবং সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কারও গেছে এই ছবির ঝুলিতে।
বহুল আলোচিত ৯ ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া ফ্রাঙ্কেস্টাইন মেক-আপ ও হেয়ার স্টাইল, প্রোডাকশন ডিজাইন ও কসটিউম- এই তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে।
এছাড়াও ‘হ্যামনেট’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসি বাকলি। অন্যদিকে, পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না শন পেন। উল্লেখ্য এটি তার ক্যারিয়ারের তৃতীয় অস্কার জয়।