চরচা ডেস্ক

তথ্য ও প্রযুক্তির ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা এবং করণীয় নিয়ে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ আয়োজন ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিবেশনায় ও ওয়ালটন রেফ্রিজারেটরের সঞ্চালনায় রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় দিনব্যাপী এই সামিট অনুষ্ঠিত হয়।
‘রিথিংকিং ডিজিটাল স্ট্র্যাটেজি, স্টোরি অ্যান্ড সায়েন্স’ প্রতিপাদ্যে এবারের সামিটে দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপন ও বিপণন পেশাজীবী, ব্যবসায়িক নেতৃবৃন্দ, প্রযুক্তিবিদ, যোগাযোগ বিশেষজ্ঞ এবং শিল্পসংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। দ্রুত বদলে যাওয়া এই বাস্তবতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, বদলে যাওয়া ভোক্তা প্রত্যাশা, প্ল্যাটফর্ম ডিসরাপশন এবং সৃজনশীলতা ও প্রযুক্তির ক্রমবর্ধমান সম্মিলনের মতো নানা বিষয় আলোচনায় ছিল।
এবারের সামিটে ছিল ৩টি কিনোট সেশন, ৩টি প্যানেল ডিসকাশন, ৩টি ইনসাইট সেশন, ২টি কেস স্টাডি এবং ১টি এক্সপার্ট ডিপ ডাইভ। বিশেষ কিনোট সেশনগুলো পরিচালনা করেন কাজী মিডিয়া লিমিটেডের সিইও তানভীর ফারুক, এক্স ইন্টিগ্রেটেড মার্কেটিং এজেন্সির সিওও অ্যান্ড ডিরেক্টর দ্রাবির আলম এবং মেটাপ (মিডল ইস্ট, টার্কি, আফ্রিকা অ্যান্ড পাকিস্তান)-এর ইমার্জিং মার্কেট পার্টনারশিপ প্রধান (টিকটক) সালেহ ঘানায়েম।
সেশনগুলোতে অ্যালগরিদম-চালিত বিশ্বে মানবকেন্দ্রিক প্রবৃদ্ধি, সোশ্যাল-ফার্স্ট মার্কেটিং কৌশল, ক্রিয়েটর ইকোনমির উত্থান এবং ব্যবসার সহায়ক শক্তি হিসেবে এআই-এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী সম্পাদক সাজিদ মাহবুব বলেন, “ডিজিটাল এখন আর কেবল একটি চ্যানেল বা ফাংশন নয়। এটি এখন সেই ভিত্তি, যার ওপর দাঁড়িয়ে প্রতিষ্ঠান গড়ে তোলে প্রাসঙ্গিকতা, আস্থা ও প্রবৃদ্ধি।”
প্যানেল ও ইনসাইট সেশনে দেশের করপোরেট ও মার্কেটিং ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। যার মধ্যে গুগলের বাংলাদেশ ও শ্রীলঙ্কার পার্টনার ডিরেক্টর আহসানুর রহমান, অ্যাক্সেনটেক পিএলসির ব্র্যান্ড ও কমিউনিকেশন প্রধান মুনাফ মোজিব চৌধুরী এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগের অধ্যাপক রফিউদ্দিন আহমেদ।