Advertisement Banner

সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা
ছবি: চরচা

দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে ।

আবহাওয়া অফিসের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, “রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।”

এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সম্পর্কিত