চরচা প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৩৯ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে ৯ জন ডিআইজি পদমর্যাদার এবং ৩০ জন পুলিশ সুপার রয়েছেন। আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা পৃথক দুটি আদেশে এ বদলির তথ্য জানানো হয়েছে।
একটি আদেশে বদলিকৃত ৯ জনের মধ্যে সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরে, রাজশাহী মেট্রোপলিটর পুলিশ (আরএমপি) কমিশনার মো. জিল্লুর রহমানকে সিলেট রেঞ্জ ডিআইজি, স্পেশাল ব্র্যাঞ্চের ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে রাজশাহীর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মো. শফিকুল ইসলামকে ডিআইজি ট্যুরিস্ট পুলিশে, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. আশিক সাঈদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্তি কমিশনার (ডিআইজি) এস এন মো. নজরুল ইসলামকে সিআইডিতে, সিআইডির ডিআইজি মো. আবুল বাশার তালুকদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি), ডিএমপির অতিরিক্ত কমিশনার সানা শামীনুর রহমানকে (বর্তমানে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সিআইডিতে এবং সিআইডির ডিআইজি মোহাম্মদ শামসুল হককে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) করা হয়েছে।
একই আদেশে বদলিকৃত সাতজন পুলিশ সুপার হলেন উপসচিব পদ হতে প্রত্যাগত ড. শাহেদুল আকবর খানকে স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপার, ১৩ এপিবিএন-এর পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর পদে), ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমানকে এসবির বিশেষ পুলিশ সুপার, এপিবিএন-এর পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এসবির বিশেষ পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার এবং এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সাজেদুর রহমানকে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি পুলিশ সুপার) হিসাবে বদলি করা হয়েছে।
অপর একটি আদেশে আরো ১৭ জন পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। তারা হলেন, পঞ্চগড়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে নৌ পুলিশের পুলিশ সুপার, এপিবিএন-২ (মুক্তাগাছা, ময়মনসিংহ) এর মো. মিজানুর রহমানকে পঞ্চগড়ের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উপ-পুলিশ কমিশনার, এসবির বিশেষ পুলিশ সুপার মো. আবদুর রহমানকে বান্দরবান জেলা পুলিশ সুপার এবং জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদাকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসাবে বদলি করা হয়েছে।
এ ছাড়াও ঢাকার রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার শাহনাজ বেগমকে জয়পুরহাটের পুলিশ সুপার, পাবনা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদকে এসবির বিশেষ পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে পাবনার পুলিশ সুপার, নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনকে নীলফামারীর পুলিশ সুপার, নড়াইলে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে ট্যুরিস্ট পুলিশে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলে পুলিশ সুপার, সাতক্ষীরার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে এপিবিএন-এর পুলিশ সুপার ও রাজশাহী সারদার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমকে সাতক্ষীরার পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়েছে।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, ঝালকাঠির পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে চাঁদপুর জেলা পুলিশ সুপার, সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠির পুলিশ সুপার, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশের পুলিশ সুপার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার মো. রিয়াজুল ইসলামকে মৌলভীবাজার পুলিশ সুপার, চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএন-এর পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলমকে চট্টগ্রাম পুলিশ সুপার, ফেনী জেলার পুলিশ সুপার মো. শফিকুল ইসলামকে পুলিশ অধিপ্তরের এআইজি এবং চট্টগ্রাম সিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনী জেলার পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়েছে।
আদেশ দুটিতে আরো বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যক্রর করা হবে।