Advertisement Banner

এনআইডি ডিজি হলেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
এনআইডি ডিজি হলেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহম্মদ আনোয়ারকে এনআইডি ডিজি হিসেবে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো।

এর আগে গত ১৩ এপ্রিল নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) সাবেক মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল।

সম্পর্কিত