চরচা প্রতিবেদক

নতুন জেলা প্রশাসক পেয়েছে শেরপুর ও ফরিদপুর। এরইমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
আজ বৃহস্পতিবার প্রকাশ হওয়া প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ফরিদা ইয়াসমিন শেরপুর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (উপ-সচিব) মাজহারুল ইসলাম ফরিদপুরের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।
জেলা প্রশাসকেরা জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়কের দায়িত্ব পালন করেন এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।
এ ছাড়া সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সকল উন্নয়নমূলক কাজে নির্দেশনা অনুযায়ী তদারকির দায়িত্ব পালন করেন তারা।