Advertisement Banner

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন
মাহবুবুর রহমান। ছবি: মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান (৫৮) মারা গেছেন। আজ শুক্রবার ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয় বলে মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়েছে।

বার্তায় জানানো হয়েছে, রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় মাহবুবুর রহমানকে গত সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তার ম্যালেরিয়া শনাক্ত হয় এবং দ্রুত পরিস্থিতির অবনতি ঘটে।

১৩তম বিসিএসের শুল্ক ও আবগারি ক্যাডারের এ কর্মকর্তা ১৯৯৪ সালের এপ্রিলে জাতীয় রাজস্ব বোর্ডে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি বিভিন্ন কাস্টম হাউস, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং জাতীয় রাজস্ব বোর্ডে ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার এবং অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সম্পর্কিত