Advertisement Banner

রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি
ছবি: বাসস

রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন পুলিশের আইজি মো. আলী হোসেন ফকির।

আজ শনিবার সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের জামাতে অংশগ্রহণ করেন তিনি।

জামাতে আইজিপির পাশাপাশি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যসহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন।

নামাজ শেষে দেশের সামগ্রিক উন্নয়ন, অব্যাহত অগ্রযাত্রা ও সমৃদ্ধি এবং দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

পরে পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন আইজিপি। সবশেষে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

সম্পর্কিত