ইসলামী ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইসলামী ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬’ ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার এই সম্মেলনে ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও গ্রাহক আস্থা রক্ষায় শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান বলেন, “ইসলামী ব্যাংকের মূল শক্তি হলো গ্রাহকদের আস্থা ও বিশ্বাস। এই আস্থা ধরে রাখতে ব্যাংকের প্রতিটি স্তরে সুশাসন, স্বচ্ছতা এবং সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।”

শুধুমাত্র ব্যবসায়িক প্রবৃদ্ধি একটি ব্যাংককে শক্তিশালী করার জন্য যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন একটি সুদৃঢ় ও কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো বলে জানিয়েছেন ওমর ফারুক খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর মো. আলাউদ্দিন হোসেন, ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।

সম্পর্কিত