
বিমান বাংলাদেশের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত
স্থগিত ফ্লাইট এবং সংশোধিত সময়সূচি সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।
সৌদি আরবের কিছু এলাকায় ঈদুল ফিতর পর্যন্ত বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। আজ সোমবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আগামী ২৯ মার্চ সৌদিতে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এনসিএম কর্মকর্তা আকিল আল আকিল জানান, রমজানের শুরুতে যে নাতিশীতোষ্ণ আবহাওয়া সৌদিতে ছিল তা ঈদ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এসময় মধ্য ও পূর্বাঞ্চলীয় উচ্চভূমি এবং মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
সৌদির আবহাওয়া দপ্তর জানায়, রোববার থেকে পূর্ব প্রদেশ, রিয়াদ, নাজরান, জিজান, আসির, আল বাহা এবং মক্কার কিছু অংশে শিলাবৃষ্টি এবং বজ্রঝড় হতে পারে। বাতাসের কারণে আল কাসিম ও মদিনার কিছু অংশের পাশাপাশি তাবুক অঞ্চলের উপকূলীয় অংশে ধূলিঝড় হতে পারে।
সম্প্রতি মক্কাসহ সৌদির পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। মক্কা কর্তৃপক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ভারী বৃষ্টিপাতের মধ্যেও ইসলামের পবিত্রতম মসজিদ মসজিদুল হারামে ওমরাহ পালন করতে আসা মুসল্লিরা তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন চালিয়ে যাচ্ছেন।

বিমান বাংলাদেশের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত
স্থগিত ফ্লাইট এবং সংশোধিত সময়সূচি সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।

ওপারে আমার ঘর
রাইসার মনে হলো, মাঝখানে শুধু একটি ফোন নয়, একটি সমুদ্র বাজছে। হাজার হাজার মাইল দূরত্ব বাজছে। ফেলে আসা সব বছর একসঙ্গে বাজছে।

ভুল স্বীকার দুর্বলতা নয়, শুধরে নেওয়ার সাহস
বেন ক্যারলের ঘটনাটি তাই কেবল একটি পেট্রোল স্টেশনের বকেয়া বিলের গল্প নয়। এটি মনে করিয়ে দেয়, মানুষ যত বড় পদেই থাকুক না কেন, ভুল স্বীকার করলে তার মর্যাদা কমে না; বরং দায়িত্বশীল আচরণের মাধ্যমেই প্রকৃত সম্মান অর্জন করা যায়।

২০২৭ সালের গ্রীষ্মে নতুন স্টেডিয়ামে খেলবে নিউইয়র্ক সিটি এফসি
নতুন স্টেডিয়ামটি নিউইয়র্ক সিটি এফসির নিজস্ব ঘরের মাঠ হিসেবে ব্যবহৃত হবে। ফুটবল খেলার জন্য বিশেষভাবে নির্মিত এই স্থাপনা ক্লাবটির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।