Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

বিমানবন্দরে বিশ্বের সবচেয়ে ‘বড় টার্মিনাল’ বানাচ্ছে দুবাই

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২২: ০৪
বিমানবন্দরে বিশ্বের সবচেয়ে ‘বড় টার্মিনাল’ বানাচ্ছে দুবাই

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। টার্মিনালটি বর্তমান টার্মিনালের চেয়ে পাঁচ গুণ বড় হবে। বলা হচ্ছে, নতুন এই টার্মিনাল বিশ্বের সবচেয়ে বড় হবে।

Advertisement

আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এ বছরের ২৮ এপ্রিল নতুন এ টার্মিনালের নির্মাণকাজ শুরুর ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, প্রতিবছর ২৬ কোটির বেশি যাত্রী বিমানবন্দরের নতুন এই টার্মিনাল ব্যবহার করতে পারবেন।

নতুন এই টার্মিনাল নির্মাণে খরচ হবে ৩ হাজার ৫০০ কোটি ডলার।

Advertisement
Advertisement
Advertisement

শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আরও বলেন, আগামী বছরগুলোয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম তুলনামূলক নতুন আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তর করা হবে।

এক এক্স পোস্টে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, এই বিমানবন্দর ঘিরে দুবাইয়ের দক্ষিণাঞ্চলে পুরো একটি শহর গড়ে তোলা হবে। লাখ লাখ মানুষের আবাসনের ব্যবস্থা থাকবে সেখানে। বৈশ্বিক আকাশসেবার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এই বিমানবন্দর।

২০১০ সালে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হয়। ৫টি রানওয়ে ও ৪০০টি উড়োজাহাজ রাখার সুব্যবস্থা আছে এখানে। দুবাইয়ের এমিরেটাস এয়ারলাইনসের কার্যক্রম চলবে এখান থেকে।

দুবাই বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পল গ্রিফিথস বলেন, এ উন্নয়ন কর্মকাণ্ড নেতৃস্থানীয় উড়োজাহাজ চলাচলের কেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থানকে আরও মজবুত করবে।

টানা ১০ বছর বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। যাত্রীর চাপে এই বিমানবন্দরের সক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়েছে। ২০২৩ সালে এই বিমানবন্দর দিয়ে প্রায় ৮ কোটি ৭০ লাখ যাত্রী চলাচল করেছেন। এই যাত্রীসংখ্যা করোনা মহামারির আগের মতোই।

সূত্র: আল জাজিরা

বিষয়: দুবাইটার্মিনালবিমানবন্দর
Advertisement
সর্বশেষ
  • ১

    ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির কাছে ডুবল দুটি পণ্যবাহী জাহাজ

  • ২

    ঘরোয়া লিগের মান উন্নয়নে বাফুফের কোনো উদ্যোগ নেই

  • ৩

    ককরোচরা ভারতের রাজনীতিতে নতুন কী দিল

  • ৪

    ‘সুযোগ পাইলে সব বেইচা দেশ থেকে ভাইগা যাইতাম, পাচ্ছি না’

  • ৫

    অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় কেন আইনশৃঙখলা রক্ষায় সেনাবাহিনীর প্রয়োজন হলো?

সম্পর্কিত
  • নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    প্রবাসীদের কর্মক্ষম ও দক্ষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যে বিদেশে যান, এই যাওয়ার ক্ষেত্রে দুর্ভাগ্যক্রমে আমরা তাদেরকে খুব বেশি তৈরি করতে পারি না, সক্ষম করতে পারি না। ফলে বেশির ভাগই দেখবেন যে, তারা অদক্ষ শ্রমিক হিসেবে যায়।

  • এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নিতে কুয়েতে বাংলাদেশের ফর্টিজ এফসি

    এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নিতে কুয়েতে বাংলাদেশের ফর্টিজ এফসি

    প্রতিযোগিতায় অংশ নেওয়া ফর্টিজকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে কুয়েতপ্রবাসী বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে।

  • সৌদিপ্রবাসী কর্মীদের কাজে যোগদান ও চাকরির নিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন এসএবিসিসিআই

    সৌদিপ্রবাসী কর্মীদের কাজে যোগদান ও চাকরির নিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন এসএবিসিসিআই

    সৌদি আরবগামী কর্মীদের কর্মস্থলে যোগদানের অনিশ্চয়তা দূর করতে বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জনশক্তি ও কর্মসংস্থান-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অংশীজনদের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

  • বিমান বাংলাদেশের দাম্মাম ফ্লাইটও ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

    বিমান বাংলাদেশের দাম্মাম ফ্লাইটও ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে বিমানবন্দরে চলমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।