Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

আমিরাতে বিগ টিকিট আবুধাবির সেপ্টেম্বর মাসের লটারি জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০: ০০
আমিরাতে বিগ টিকিট আবুধাবির সেপ্টেম্বর মাসের লটারি জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিগ টিকিট আবুধাবির সেপ্টেম্বর মাসের লটারিতে দেড় কোটি দিরহাম জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশের মুদ্রায় এই অর্থ ৪৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি।

Advertisement

প্রবাসী বাংলাদেশির নাম নুর মিয়া শামশু মিয়া। তিনি ইউএইর আল-আইন শহরের বাস করেন। তাঁর কেনা লটারির টিকিট পুরস্কার জেতার পর অনুষ্ঠান থেকে নুর মিয়া শামশু মিয়াকে ফোন দেন উপস্থাপকেরা। খুশির এ খবর শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। এই লটারিতে তিনি ছাড়াও আরও কয়েকজন ১ লাখ দিরহাম করে পুরস্কার জিতেছেন।

এর আগে আগস্ট মাসে বিগ টিকিট আবুধাবি লটারিতে প্রথম পুরস্কার জিতেছিলেন তুষার দেশকার নামের এক ব্যক্তি। সেপ্টেম্বর মাসের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এ মাসের বিজয়ীকে নির্বাচিত করার সুযোগ দেওয়া হয় তাঁকে। তাঁর হাতেই ওঠে নুর মিয়া শামশু মিয়ার টিকিটের নম্বরটি।

৩ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে ‘বিগ টিকিট আবুধাবি’ নামে ওই লটারির জয়ীদের নাম ঘোষণা করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

এদিকে অক্টোবর মাসের জন্য লটারির টিকিট বিক্রি শুরু করেছে বিগ টিকিট আবুধাবি। এবারের প্রথম পুরস্কার ২ কোটি দিরহাম। এ ছাড়া ১০ জন পাবেন ১ লাখ দিরহাম করে। সঙ্গে থাকবে ৪ লাখ দিরহাম দামের বিলাসবহুল একটি করে গাড়ি। ৩ অক্টোবর এই লটারির পুরস্কার ঘোষণা করা হবে।

সূত্র: বিগ টিকিট আবুধাবির ওয়েবসাইট ও খালিজ টাইমস।

বিষয়:
আবুধাবি
বিগ টিকিট
Advertisement
সর্বশেষ
  • ১

    বিগ ব্যাশে আবারও হোবার্টের জার্সিতেই রিশাদ

  • ২

    জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, অটোচালক আহত

  • ৩

    কংগ্রেস কি সিজেপিকে শত্রু মনে করে?

  • ৪

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ৫

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

সম্পর্কিত
  • নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    প্রবাসীদের কর্মক্ষম ও দক্ষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যে বিদেশে যান, এই যাওয়ার ক্ষেত্রে দুর্ভাগ্যক্রমে আমরা তাদেরকে খুব বেশি তৈরি করতে পারি না, সক্ষম করতে পারি না। ফলে বেশির ভাগই দেখবেন যে, তারা অদক্ষ শ্রমিক হিসেবে যায়।

  • এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নিতে কুয়েতে বাংলাদেশের ফর্টিজ এফসি

    এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নিতে কুয়েতে বাংলাদেশের ফর্টিজ এফসি

    প্রতিযোগিতায় অংশ নেওয়া ফর্টিজকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে কুয়েতপ্রবাসী বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে।

  • সৌদিপ্রবাসী কর্মীদের কাজে যোগদান ও চাকরির নিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন এসএবিসিসিআই

    সৌদিপ্রবাসী কর্মীদের কাজে যোগদান ও চাকরির নিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন এসএবিসিসিআই

    সৌদি আরবগামী কর্মীদের কর্মস্থলে যোগদানের অনিশ্চয়তা দূর করতে বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জনশক্তি ও কর্মসংস্থান-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অংশীজনদের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

  • বিমান বাংলাদেশের দাম্মাম ফ্লাইটও ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

    বিমান বাংলাদেশের দাম্মাম ফ্লাইটও ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে বিমানবন্দরে চলমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।