
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
চরচা ডেস্ক

সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের অবস্থানের সময়সীমা, পর্যটকের সংখ্যা এবং পর্যটকবাহী জাহাজের যাত্রাস্থল সরকার পর্যালোচনা করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, “সেন্টমার্টিনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য অক্ষুণ্ন রেখে পর্যটন কার্যক্রম পরিচালনা করতে হবে। এ ক্ষেত্রে দ্বীপের ধারণক্ষমতা, বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানির প্রাপ্যতা এবং সামুদ্রিক পরিবেশের ওপর পর্যটনের প্রভাব বিবেচনায় নিতে হবে।”
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মতামত, পরিবেশ সংরক্ষণ, পর্যটকদের নিরাপত্তা এবং পরিবহন ব্যবস্থাপনার বিষয়গুলো বিবেচনা করে পর্যটন ব্যবস্থাপনা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের ভ্রমণসংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভায় সভাপতিত্বকালে আবদুল আউয়াল মিন্টু এসব কথা বলেন।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সভায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে কিউআর কোডযুক্ত ট্রাভেল পাস ও টিকিট কেনা এবং পরিবেশ সংরক্ষণবিষয়ক নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি দ্বীপে পলিথিন বহন নিষিদ্ধ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করা এবং পর্যটকদের নিজেদের পানির ফ্লাস্ক সঙ্গে আনতে উৎসাহিত করার ওপরও জোর দেন।
সভায় পর্যটন নিয়ন্ত্রণে বিদ্যমান নির্দেশনাগুলোও পর্যালোচনা করা হয়। ২০২৫ সালের ২২ অক্টোবরের প্রজ্ঞাপন অনুযায়ী, নভেম্বর মাসে পর্যটকেরা দিনের বেলায় সেন্টমার্টিন ভ্রমণ করে একই দিনে ফিরে আসবেন। এ মাসে দ্বীপে রাতযাপন করা যাবে না। ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাতযাপনের সুযোগ থাকবে। তবে দৈনিক পর্যটকের সংখ্যা গড়ে দুই হাজারের বেশি হতে পারবে না। ফেব্রুয়ারি মাসে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকবে। এসব বিধান পুনর্বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
সামুদ্রিক কচ্ছপ, পাখি ও প্রবালসহ দ্বীপটির জীববৈচিত্র্য রক্ষায় বিদ্যমান বিধিনিষেধ বহাল থাকবে।
সভায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম উপস্থিত ছিলেন।
এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খনম, অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ সফিউল্লাহ, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, পর্যটন ব্যবসাপ্রতিষ্ঠান ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন ও পর্যটন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভার্চ্যুয়ালি সভায় যোগ দেন।

সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?
অস্ট্রেলিয়া সফরে টানা তিনটি ডাকের পর এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টেও সময়টাও ভালো যায়নি লিটন দাসের। তাই কিছুটা চাপ নিয়েই, নেমেছিলেন আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করলেন সেঞ্চুরি আর এনে দিলেন বড় লিড। আফগানিস্তান কিছুটা লড়াইয়ের আভাস দিলেও শেষ দিনে জয়ে

তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ
বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কুইক রেসপন্স সাপোর্ট টিম (কিউআরএস)। এডভোকেসি সংস্থা ‘ভয়েস’ ও ‘ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস)’-এর তথ্যানুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে দেশে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর সহিংসতার ১৩৩টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে; যা

এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চুক্তি বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে স্টুডেন্টস ফর সভারেন্টি।