Advertisement Banner

ডেমরায় মাদকের টাকা নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খুন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ডেমরায় মাদকের টাকা নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খুন
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় মাদকের টাকা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া করায় বাবাকে ছুরিকাঘাতে খুন করেছে ছেলে।

নিহত ইসরাফিল (৫৫) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মৃত আব্দুল হালিমের ছেলে। তিনি ডেমরা উত্তর বাজার এলাকায় পরিবার নিয়ে থাকতেন। ইসরাফিল পেশায় নিরাপত্তা কর্মী।

আজ সোমবার দুপুরে নিজ বাসা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ডেমরা থানা পুলিশ।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন বলেন, “নিহত ইসরাফিল মাদকসক্ত ছিলেন। বিভিন্ন সময় স্ত্রী কাছ থেকে মাদক সেবনের টাকা নিতেন। আজ সকালেও তিনি মাদক কেনার জন্য স্ত্রীর কাছে টাকা চান। এ নিয়ে তিনি স্ত্রী সঙ্গে ঝগড়া করেন। তখন ঘরে থাকা তাদের ছোট ছেলে নূর হোসেন উঠে এসে এর প্রতিবাদ করে।”

মুরাদ হোসেন আরও বলেন, “এক পর্যায়ে দুইজনের বাকবিতণ্ডায় নূর হোসেন ঘরে থাকা ছুরি দিয়ে ইসরাফিলের বুকে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। পরে পুলিশ গিয়ে তার মরদহে উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।”

এই ঘটনার পর থেকে নিহতের ছেলে নূর হোসেন পলাতক রয়েছে জানিয়ে মুরাদ হোসেন আরও বলেন, “আমরা তাকে ধরার চেষ্টা করছি। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

সম্পর্কিত