চরচা প্রতিবেদক

রাজধানীর শ্যামপুরের পশ্চিম জুরাইন এক্সপ্রেসওয়েতে থেমে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার জুরাইন এক্সপ্রেসওয়ের সালাউদ্দিন পেট্রোল পাম্প সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাজওয়ার রহমান অর্ককে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অর্ক পূর্ব রামপুরার ২/এ এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় এক্সপ্রেসওয়েতে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুপুরের পর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হলেও পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের বন্ধু এহসান জানান, প্রায় সাত থেকে আট মাস আগে অর্কের বিয়ের এনগেজমেন্ট সম্পন্ন হয়। তার শ্বশুরবাড়ি কেরানীগঞ্জে। সোমবার সকালে মোটরসাইকেলে করে কেরানীগঞ্জ যাওয়ার পথে জুরাইন এক্সপ্রেসওয়েতে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে তিনি মারা যান।