Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর নির্দেশ: এসি ২৫ ডিগ্রির নিচে নয়, বন্ধ থাকবে আলোকসজ্জা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১৮: ৫৪
বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর নির্দেশ: এসি ২৫ ডিগ্রির নিচে নয়, বন্ধ থাকবে আলোকসজ্জা

দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে বিপণিবিতান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে আলোকসজ্জা বন্ধ রাখা এবং এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখার কঠোর নির্দেশনা দিয়েছে সরকার। একইসঙ্গে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং গুজব রুখতে জেলা প্রশাসনকে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

আজ রোববার বিদ্যুৎ বিভাগে আয়োজিত এক জরুরি সভা শেষে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

গণবিজ্ঞপ্তির মূল নির্দেশনাসমূহ

আলোকসজ্জা বন্ধ: কোনো বিপণিবিতান বা বাণিজ্যিক প্রতিষ্ঠান বাইরের অংশে কোনো ধরনের আলোকসজ্জা করতে পারবে না।

Advertisement
Advertisement
Advertisement

সাইনবোর্ড: দোকান বন্ধ করার সাথে সাথেই প্রতিষ্ঠানের সাইনবোর্ডের আলো অবশ্যই বন্ধ করতে হবে।

এসি নিয়ন্ত্রণ: শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি নির্ধারণ করে চালাতে হবে।

সভায় এফবিসিসিআই, ঢাকা চেম্বার এবং বিভিন্ন দোকান মালিক সমিতির প্রতিনিধিরা এসব সিদ্ধান্ত বাস্তবায়নে একমত পোষণ করেন।

জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসকদের (ডিসি) কার্যকর ভূমিকা নিতে বলা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তেলের মজুত নিয়ে ছড়ানো বিভ্রান্তি ও অস্থিরতা দূর করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জ্বালানি বিভাগ স্পষ্ট করেছে, কোথাও যেন কৃত্রিম সংকট তৈরি না হয় বা কেউ অবৈধভাবে তেল মজুত করতে না পারে, সে বিষয়ে জেলা প্রশাসন কঠোর নজরদারি চালাবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আশ্বস্ত করেছে, দেশে বর্তমানে ডিজেল, পেট্রোল ও অকটেনের পর্যাপ্ত মজুত রয়েছে।

বিপিসি সূত্রে জানা যায়, দেশে বর্তমানে ৩০ থেকে ৪৫ দিনের চাহিদার সমান জ্বালানি তেল মজুত আছে। প্রতিদিন গড়ে ১৭ থেকে ১৯ হাজার টন তেল বাজারে সরবরাহ করা হচ্ছে।

সরকারের এই নতুন নির্দেশনার ফলে আসন্ন মাসগুলোতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় ত্বরান্বিত হবে এবং বাজারে অস্থিরতা কমবে বলে আশা করা হচ্ছে।

বিষয়: জ্বালানিসরকারএসি
Advertisement
সর্বশেষ
  • ১

    জনগণ কি ‘গৌরী সেন?’ ব্যাংক লুটের দায় কেন তারা নেবে?

  • ২

    ইরানে হামলা করতে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

  • ৩

    ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির কাছে ডুবল দুটি পণ্যবাহী জাহাজ

  • ৪

    ঘরোয়া লিগের মান উন্নয়নে বাফুফের কোনো উদ্যোগ নেই

  • ৫

    ককরোচরা ভারতের রাজনীতিতে নতুন কী দিল

সম্পর্কিত
  • ইরানে হামলা করতে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

    ইরানে হামলা করতে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

    ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলার জন্য নতুন পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। অস্ত্রভান্ডারে থাকা সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট ই ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

  • ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির কাছে ডুবল দুটি পণ্যবাহী জাহাজ

    ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির কাছে ডুবল দুটি পণ্যবাহী জাহাজ

    গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির কাছে পৃথক দুটি ঘটনায় অজ্ঞাত বস্তু থেকে হামলার শিকার হয়ে দুটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ ফিরে পেতে ইরান হামলা বাড়ানোর মধ্যে জাহাজ চলাচলের ঝুঁকি আরও বেড়েছে। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের।

  • নভেম্বরে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রূপপুরের, দ্বিতীয় ইউনিট চালুর পরিকল্পনা জুনে

    নভেম্বরে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রূপপুরের, দ্বিতীয় ইউনিট চালুর পরিকল্পনা জুনে

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে চলতি বছরের নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট সফলভাবে শুরু হয়েছে।

  • বিগ ব্যাশে আবারও হোবার্টের জার্সিতেই রিশাদ

    বিগ ব্যাশে আবারও হোবার্টের জার্সিতেই রিশাদ

    নিজের অভিষেক মৌসুমেই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। তাতে মুগ্ধ হয়ে আরও এক মৌসুমের জন্য তাকে ধরে রেখেছে হোবার্ট হ্যারিকেনস। এর মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে টানা দুই আসরে খেলতে যাচ্ছেন রিশাদ। আর