Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

টিকটক নিয়ে বিরোধে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১১: ২৪
টিকটক নিয়ে বিরোধে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়া উপজেলায় টিকটক করাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

নিহত গৃহবধূর নাম সুমনা ফেরদৌসী (৩৮)। এ ঘটনায় তার স্বামী লিমন মল্লিককে গতকাল সোমবার রাতে দিঘলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বার্তা সংস্থা ইউএনবিকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিমন তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে।

নিহত সুমনা নারায়ণগঞ্জের বাসিন্দা ছিলেন। তিনি লোহাগড়া উপজেলার চর দিঘলিয়া গ্রামের ইদ্রিস মল্লিকের ছেলে লিমনের দ্বিতীয় স্ত্রী।

Advertisement
Advertisement
Advertisement

জিজ্ঞাসাবাদে লিমন পুলিশকে জানান, তার অনুপস্থিতিতে স্ত্রী নিয়মিত টিকটকে ভিডিও পোস্ট করতেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত পুরুষদের সাথে সম্পর্ক গড়ে তুলেছিলেন। লিমনের দাবি অনুযায়ী, সুমনা তাদের সাথে আপত্তিকর ছবি ও ভিডিও আদান-প্রদান করতেন।

এসব বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সুমনা ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে আশ্বাস দিলেও এই সমস্যার সমাধান হয়নি।

পুলিশ জানায়, সোমবার সকাল ৮টার দিকে টিকটক ভিডিও নিয়ে তাদের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে লিমন সুমনাকে মারধর করলে তিনি রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন। এরপর লিমন তাকে শ্বাসরোধে হত্যা করেন এবং পরবর্তীতে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য ঘরের আড়ার সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখেন।

হত্যাকাণ্ডের পর লিমন স্বাভাবিক সময়ের মতোই সকাল ১০টার দিকে কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। বিকেল ৫টার দিকে বাড়ি ফিরে দরজা খুলে তিনি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য ওই রাতেই লিমনকে থানায় নিয়ে যাওয়া হয়।

পরিদর্শক অজিত কুমার রায় বলেন, ‘‘হত্যাকাণ্ডের ঘটনাটি আড়াল করতে এবং এটিকে আত্মহত্যা হিসেবে রূপ দিতে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’’

বিষয়: লোহাগড়াহত্যানড়াইলস্বামীস্ত্রী
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ২

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • ৩

    মবের শিকার ৪৫০০ শিক্ষক কেমন আছেন?

  • ৪

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ৫

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

সম্পর্কিত
  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।