Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

কমিশন বাড়ানোর দাবিতে সিএনজি স্টেশনের ধর্মঘটের আলটিমেটাম

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ২২: ০৪
কমিশন বাড়ানোর দাবিতে সিএনজি স্টেশনের ধর্মঘটের আলটিমেটাম

কয়েক দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং উচ্চ পরিচালন ব্যয়ের কারণে দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো চরম লোকসানের মুখে পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। সংকট মোকাবিলায় গ্যাস বিক্রিতে তাদের বর্তমান কমিশন প্রতি ঘনমিটারে ৮ টাকা থেকে বাড়িয়ে ১৩ টাকা ৯৬ পয়সা করার দাবি জানিয়েছে সংগঠনটি।

Advertisement

আজ শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারহান নূর লিখিত বক্তব্যে এই আলটিমেটাম তুলে ধরেন।

মহাসচিব ফারহান নূর জানান, আগামী ৩০ জুনের মধ্যে তাদের এই যৌক্তিক দাবি পূরণ করা না হলে, ব্যবসায়ী ও খাতটিকে বাঁচাতে আগামী ১ জুলাই থেকে দেশব্যাপী সিএনজি স্টেশনগুলোতে অনির্দিষ্টকালের কঠোর ধর্মঘট পালন করা হবে।

মহাসচিব ফারহান নূর আরও জানান, সম্প্রতি পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম এক লাফে ১৭ শতাংশ বৃদ্ধি করায় সিএনজি স্টেশনগুলোর উৎপাদন ও পরিচালন খরচ আকাশচুম্বী হয়েছে। বর্তমানে সরকার নির্ধারিত ৮ টাকা কমিশনের মধ্যে প্রায় ৬ টাকাই চলে যাচ্ছে বিদ্যুৎ বিল পরিশোধে। অবশিষ্ট মাত্র ২ টাকা দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন, স্টেশন ইজারা ফি, লাইসেন্স নবায়ন, উচ্চ মূল্যস্ফীতি ও ডলারের বিপরীতে যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির খরচ মেটানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না।

Advertisement
Advertisement
Advertisement

ফারহান নূর আরও জানান, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত বিদ্যুৎ ও জ্বালানির দাম অন্তত সাতবার বাড়ানো হয়েছে, যার ফলে প্রতি ঘনমিটার সিএনজি উৎপাদনে শুধুমাত্র বিদ্যুতের কারণেই অতিরিক্ত ১ দশমিক ৬০ টাকা বাড়তি খরচ যুক্ত হয়েছে। অথচ এই দীর্ঘ সময়ে মালিকদের বিক্রয় কমিশন এক পয়সাও বাড়ানো হয়নি। এই বৈষম্যের কারণে দেশের অধিকাংশ সিএনজি স্টেশন এখন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশন সরকারের কাছে গ্যাস বিক্রির বর্তমান মার্জিন বা কমিশন দ্রুত ৫ টাকা ৯৬ পয়সা বাড়িয়ে সর্বমোট ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ ও ভবিষ্যতে বিদ্যুতের দাম বা অন্য কোনো পরিচালন ব্যয় বৃদ্ধি পেলে তার সাথে সামঞ্জস্য রেখে সিএনজি বিক্রির কমিশনও যেন স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়, এমন একটি স্থায়ী আইনি ব্যবস্থা চালুর দাবি জানায়।

অন্য নেতৃবৃন্দরা জানান, তারা সাধারণ জনগণকে জিম্মি বা ভোগান্তিতে ফেলতে চান না, কিন্তু স্টেশন টিকিয়ে রাখতে না পারলে এই পরিবেশবান্ধব জ্বালানি খাতটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তাই এই সংকট নিরসনে তারা অবিলম্বে প্রধানমন্ত্রীর জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি মনোরঞ্জন ভক্তসহ অন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বিষয়: ধর্মঘটপ্রধানমন্ত্রীজ্বালানিসিএনজি
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ২

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • ৩

    মবের শিকার ৪৫০০ শিক্ষক কেমন আছেন?

  • ৪

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ৫

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

সম্পর্কিত
  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।