Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৩৪
খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
রাঙামাটির কাপ্তাই বাঁধ। ছবি: বাসস

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করায় আবারও বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয় বলে জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

Advertisement
Advertisement
Advertisement

মাহমুদ হাসান বার্তা সংস্থা বাসসকে বলেন, “বর্তমানে লেকে পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট। কাপ্তাই লেকের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় এবং জেলার বিভিন্ন স্থানে বাড়ি-ঘর পানিতে ডুবে যাওয়াসহ ভাঙন সৃষ্টি হওয়ায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্পিলওয়ের ১৬টি জলকপাট আজ সকালে খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে। লেকের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে।”

গত ২৯ আগস্ট কাপ্তাই লেকের পানির উচ্চতা বেড়ে ১০৬ দশমিক ০১ ফুট এমএসএলে পৌঁছালে স্পিলওয়ের ১৬টি জলকপাট প্রতিটি ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। তখন প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়।

কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় সেনাবাহিনীর উদ্ধার অভিযানispr-pic

পরে পানির উচ্চতা পরিস্থিতি বিবেচনায় জলকপাটের খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হয়েছিল। একপর্যায়ে প্রতিটি গেট ৩ ফুট পর্যন্ত খোলা হয় এবং এতে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হয়েছিল।

Advertisement
Advertisement
Advertisement

পানি কমে আসায় পরবর্তীতে স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়। তবে সাম্প্রতিক সময়ে আবারও কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাওয়ায় আজ সকাল থেকে জলকপাটগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পানি নিষ্কাশন করা হচ্ছে।

বিষয়: কাপ্তাইবিদ্যুৎকেন্দ্রকর্ণফুলীকাপ্তাই হ্রদরাঙামাটি
সর্বশেষ
  • ১

    লস অ্যাঞ্জেলেসে ফোবানা সম্মেলনে এক টুকরো বাংলাদেশ

  • ২

    গৌরনদীতে ২ মোটরসাইকেল চালক নিহত

  • ৩

    ৯/১১ হামলার ২৫তম বার্ষিকী যেভাবে স্মরণ করবে আমেরিকা

  • ৪

    এইটিজের ফ্যাশনে মেতে পরিবেশের কী ক্ষতি করছেন জানেন?

  • ৫

    চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

সম্পর্কিত
  • গৌরনদীতে ২ মোটরসাইকেল চালক নিহত

    গৌরনদীতে ২ মোটরসাইকেল চালক নিহত

    বরিশালের গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ শুক্রবার উপজেলার দক্ষিণ বিজয়পুর ও কটকস্থল এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার আশোকাঠী গ্রামের বাসিন্দা বর্তমানে মাহিলাড়া এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত ছেলে দুই

  • চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

    চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

    উজান থেকে নেমে আসা ঢলে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানির স্তর সতর্কসীমার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। গত সাত দিন ধরেই টানা পানি বেড়েছে পদ্মা নদীতে। এর ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস

  • যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত

    যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত

    রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে রাব্বী (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে ছনটেক স্বপ্ন সুপার শপের সামনে এ ঘটনা ঘটে।

  •  বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের কনভেনশন

    বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের কনভেনশন

    ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান, সাম্রাজ্যবাদী চক্রান্ত রুখে দেওয়া ও একটি বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে লেখক, শিল্পী ও সংস্কৃতি কর্মীদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় কনভেনশনের উদ্বোধন করেন প্রবীণ সাংবাদিক ও লেখক নূরুল কবীর।