Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বন্য শূকর শিকারের চেষ্টা

চবি প্রতিনিধি

চবি প্রতিনিধি

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৬: ৩৭
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বন্য শূকর শিকারের চেষ্টা

বাঁশের সঙ্গে ধারালো লোহার রড বেঁধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে বন্য শূকর শিকারের চেষ্টার অভিযোগ উঠেছে।

Advertisement

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের আলাওল হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বাঁশের সঙ্গে ধারালো লোহার রড বেঁধে একটি বন্য শূকরের ওপর আঘাত করে হত্যার চেষ্টা চালানো হয়। পরবর্তীতে, শিক্ষার্থীরা আহত শূকরটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।

নিরাপত্তা প্রহরী শ্যামল বড়ুয়া বলেন, “রাতে আলাওল হলের সামনে হলের বিপরীত দিকের পাহাড়ি এলাকায় কলাবাগানের দিক থেকে হইচইয়ের শব্দ শুনি। সেখানে গিয়ে কাউকে দেখতে না পেলেও পরে একটি বন্য শূকরের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখতে পাই। বিষয়টি তাৎক্ষণিকভাবে আমি নিরাপত্তা দপ্তরের সুপারভাইজারকে জানাই।”

Advertisement
Advertisement
Advertisement

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের সুপারভাইজার রেজাউল করিম বলেন, “ঘটনাস্থলে গিয়ে বাঁশের মাথায় ধনুকের মতো করে বাঁধা একটি ধারালো লোহার রড উদ্ধার করি। সম্ভবত, অস্ত্রটি দিয়েই শূকরটিকে আঘাত করা হয়েছে।”

ঘটনাটি সম্পর্কে জানার পরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে টহল দল পাঠানো হয়। শিকারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পাহাড়ি পরিবেশে হওয়ায় খাবারের খোঁজে সন্ধ্যার পর প্রায়ই বন্য শূকরের দল ক্যাম্পাসে দেখা যায়।

ক্যাম্পাসে হরিণ শিকারের অভিযোগে ২০০৯ সালে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ এনামুল হককে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী বন্য শূকর সংরক্ষিত প্রজাতি।

বিষয়: অস্ত্রশূকরবন্য প্রাণীশিক্ষার্থীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Advertisement
সর্বশেষ
  • ১

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ২

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

  • ৩

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

  • ৪

    মেয়ের মতো করে বড় করেছেন ৩৫ বছরের বনসাই!

  • ৫

    কবিতা কেন গান হয়?

সম্পর্কিত
  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।