Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৮ সেপ্টেম্বর, ২০২৬
০৮ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৮ সেপ্টেম্বর, ২০২৬
০৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ৮ আসামির রিমান্ড

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৩৩
সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ৮ আসামির রিমান্ড
রিমান্ডের প্রতীকী ছবি। ছবি: চরচা

সাভারের আমিন বাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ৮ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার বিকালে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, মো. আলাউদ্দিন (২৯), মো. আপন (২৬), মো. জিহাদ (২৩), ইমরান হোসেন (২৫), নূর মোহাম্মদ রুদ্র (২৪), মো. গোলাম রাব্বি (২২), বিল্লাল (৩৪) এবং দেলোয়ার হোসেন (৩৩)।

Advertisement
Advertisement
Advertisement

আসামিদের মধ্যে প্রথম ৬ জনকে ৫ দিন এবং বাকি দুই জনের তিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আরিফ হোসেন চরচাকে এসব তথ্য নিশ্চিত।

এর আগে, আসামিদের আদালতে হাজির করে পৃথক দুই আবেদনে প্রত্যেকের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা আমিনবাজার পুলিশ ক্যাম্প সাভার মডেল থানার উপপরিদর্শক মো. জাকির আল আহসান।

ওই আবেদনে বলা হয়, অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে বাদীর স্বামীকে হত্যা করে লাশ গুম/ফেলে রেখে চলে যায়। মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-শস্ত্র উদ্ধার এবং জড়িতদের সনাক্তকরণের লক্ষ্যে আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

সাভারে পুলিশ সদস্যকে হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি জহুরুল রিমান্ডেরিমান্ড ১

এদিকে, আসামি পক্ষের আইনজীবীরা বাতিল চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা দিকে সাভারের বরদেবী পশ্চিমপাড়ায় আবুল কালাম আজাদের আটোগ্যারেজের সামনে এক ব্যক্তির অটো রাখাকে কেন্দ্র করে তর্কাতর্কি হয়।

সেই তর্কা-তর্কি থামাতে গিয়ে আসামিদের তোপের মুখে পড়েন পুলিশ সদস্য মো. আলতাব হোসেন। প্রাণ বাঁচাতে তিনি তার ছেলের ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্র্যান্ড ফ্যাশনে’ আশ্রয় নিলে রাত ৮টা ১০ মিনিটের দিকে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সেখানে হামলা চালায়।

আরও বলা হয়, আসামিরা আলতাব হোসেনকে রড, পাইপ, হাতুড়ি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।

তাকে বাঁচাতে এলে তার ছেলে আরিফুল ইসলামকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। এছাড়া তার প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে ৫ লাখ টাকার ক্ষতি এবং ক্যাশ বাক্স থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরি করে। পরে আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং তার ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়।

ওই ঘটনায় নিহতের স্ত্রী মোছা: শিউলী পারভীন বাদী হয়ে সাভার থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় ১৫ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

এদিকে, গতকাল সোমবার এই মামলার প্রধান আসামি জহুরুলকে (৩২) পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

বিষয়: হত্যাকাণ্ডপুলিশসাভারআসামিরিমান্ড
সর্বশেষ
  • ১

    ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু

  • ২

    বিজনেস ক্রেডিবিলিটি রিপোর্ট চালু করলো ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ‘সেম’

  • ৩

    সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ৮ আসামির রিমান্ড

  • ৪

    ফোবানা একাংশের নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান আতিক, সম্পাদক রহিম

  • ৫

    কেস ফাইল না করে ভেনিস থেকে আসছি না: বাঁধন

সম্পর্কিত
  • ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু

    ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছরের এখন পর্যন্ত এক দিনের হিসাবে রেকর্ড প্রাণহানি। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির এই তথ্য তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, নতুন করে মারা যাওয়া ব্যক্তিদের নি

  • কেস ফাইল না করে ভেনিস থেকে আসছি না: বাঁধন

    কেস ফাইল না করে ভেনিস থেকে আসছি না: বাঁধন

    অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেছেন, “ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছিত করার যে ঘটনা ঘটেছে সেটি নিয়ে অভিযুক্তদের বিষয়ে মামলা করতে থানায় যাচ্ছি। আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না। এটার শেষ আমি দেখে ছাড়বো।” গতকাল সোমবার রাতে ইতালির ভেনিসে বাঁধনকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এই ঘটনার পরই রাতেই

  • তেজগাঁওয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ আনসার সদস্যদের বিরুদ্ধে

    তেজগাঁওয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ আনসার সদস্যদের বিরুদ্ধে

    রাজধানীর তেজগাঁওয়ে চোর সন্দেহে অজ্ঞাত এক যুবককে (২০) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে দায়িত্বে থাকা আনসার সদস্যদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তেজগাঁওয়ের বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কার্যালয়ে এ ঘটনা ঘটে। নিহতকে হাসপাতালে নিয়ে আসা বিটিসিএলের অফিস সহকা

  • নওগাঁয় ছুরিকাঘাতে স্বর্ণকার নিহত, স্বর্ণ-টাকা ছিনতাইয়ের অভিযোগ

    নওগাঁয় ছুরিকাঘাতে স্বর্ণকার নিহত, স্বর্ণ-টাকা ছিনতাইয়ের অভিযোগ

    ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।