Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এশীয় সরবরাহ ব্যবস্থায় যুক্ত হওয়াই বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির পথ: রেহমান সোবহান

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১৯: ০২
এশীয় সরবরাহ ব্যবস্থায় যুক্ত হওয়াই বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির পথ: রেহমান সোবহান
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। ছবি: চরচা

পশ্চিমা দেশগুলোর ভূ-রাজনৈতিক ক্ষমতা প্রদর্শনের কারণে বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তা বাড়ছে। এমন পরিস্থিতিতে কোনো নির্দিষ্ট সামরিক বা রাজনৈতিক বলয়ের ওপর নির্ভর না করে এশিয়ার শক্তিশালী অর্থনীতিগুলোর বাজার ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে বাংলাদেশকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।

Advertisement

আজ শনিবার রাজধানীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর ‘দ্য নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক ডিজঅর্ডার: ইমপ্লিকেশনস ফর বাংলাদেশ’ শীর্ষক এক অধিবেশনে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক রেহমান সোবহান বলেন, ‘‘পশ্চিমা বিশ্বের নতুন শুল্ক নীতি ও বাণিজ্য বাধার কারণে প্রচলিত বিশ্বায়নের কাঠামো দিন দিন দুর্বল হয়ে পড়ছে। ফলে বিশ্ব বাণিজ্য যেমন অনিশ্চয়তার মুখে পড়ছে, তেমনি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কার্যকারিতাও প্রশ্নবিদ্ধ হচ্ছে।’’

এই জটিল পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় তুলে ধরে তিনি বলেন,‘‘ চীন, ভারত ও দক্ষিণ কোরিয়ার মতো এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো এখন সময়ের দাবি। চীন ইতোমধ্যেই বিশ্বের ১২০টিরও বেশি দেশের প্রধান বাণিজ্য অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে।’’

Advertisement
Advertisement
Advertisement

অর্থনীতির মৌলিক দ্বিমুখী চরিত্র ব্যাখ্যা করে প্রবীণ এই অর্থনীতিবিদ উল্লেখ করেন, ‘‘বাংলাদেশের রপ্তানি খাত এখনো কতিপয় পশ্চিমা বাজারের ওপর অতি-নির্ভরশীল। তবে উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল, মধ্যবর্তী পণ্য ও মূলধনী যন্ত্রপাতির জন্য বাংলাদেশ বহু আগেই চীন, ভারত ও দক্ষিণ কোরিয়ার ওপর গভীরভাবে নির্ভরশীল হয়ে পড়েছে।’’

এই বাস্তবতাকে অর্থনৈতিক সুযোগে রূপান্তরের তাগিদ দিয়ে তিনি বলেন, ‘‘কেবল এশিয়া থেকে পণ্য আমদানি নয়, বরং আমদানি করা কাঁচামাল ব্যবহার করে দেশে উচ্চমানের ‘ভ্যালু এডিশন’ বা মূল্য সংযোজন করতে হবে। এরপর সেই পণ্যগুলো এশিয়ার অঞ্চলেই রপ্তানির নতুন সুযোগ তৈরি করতে হবে। অন্যভাবে বললে, এশিয়ার আঞ্চলিক সরবরাহ ও উৎপাদন ব্যবস্থার (ভ্যালু চেইন) অবিচ্ছেদ্য অংশে পরিণত হতে হবে বাংলাদেশকে।’’

বাংলাদেশের ভৌগোলিক সুবিধাকে একটি বড় ইতিবাচক দিক হিসেবে দেখছেন অধ্যাপক সোবহান। তার মতে, আগামী এক দশকে চীন ও ভারত বৈশ্বিক অর্থনীতিতে আরও একক শক্তিতে পরিণত হবে। তাই এই দুই প্রতিবেশী পরাশক্তির বিস্তৃত বাজার, বিনিয়োগ ও সাপ্লাই চেইনের সঙ্গে দেশের উৎপাদন খাতকে একীভূত করার রূপরেখা তৈরি করা প্রয়োজন।

আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থান কৌশলগতভাবে সুবিধাজনক উল্লেখ করে তিনি বলেন, ‘‘বাংলাদেশ একটি ছোট অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি হওয়ায় আমাদের সামনে বড় সুবিধা রয়েছে। কোনো বিশেষ ভূ-রাজনৈতিক ব্লকে বা জোটে ভিড়ে যাওয়ার প্রয়োজন নেই। বরং নিজেদের অর্থনৈতিক স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে নিরপেক্ষ বাণিজ্য সম্পর্ক বজায় রাখা সম্ভব।’’

বিষয়: অর্থনীতিসরকারঅধিবেশন
Advertisement
সর্বশেষ
  • ১

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

  • ২

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

  • ৩

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

  • ৪

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

  • ৫

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

সম্পর্কিত
  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী

  • ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংকিং ব্যবস্থার তারল্য সংকটের জন্য দায়ীদের কঠোর সমালোচনা করে গভর্নর বলেন, এ অপরাধের ভয়াবহতা বোঝাতে প্রচলিত শব্দ যথেষ্ট নয়।

  • যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কমিটি

  • নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় বিশিষ্ট মানবাধিকারকর্মী, আইনজ্ঞ ও বিচারক নাভানেথেম নাভি পিল্লাইকে অভিনন্দন জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে আসক জানিয়েছে, মানবাধিকার সুরক্ষা, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নোবেল শান্তি