Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ময়মনসিংহে মাইকে ঘোষণা দিয়ে মারামারি, আহত ৩০

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ২১: ১৭
ময়মনসিংহে মাইকে ঘোষণা দিয়ে মারামারি, আহত ৩০

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নে এ সংঘর্ষ হয়।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সূত্র জানায়, পাঁচরুখি গ্রামের বাচ্চু মিয়া নামে এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে বিদেশে লোক পাঠিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। সৌদি আরবসহ বিভিন্ন দেশে পাঠানো অনেকেই সেখানে গিয়ে কাজ না পেয়ে বিপাকে পড়েন। ভুক্তভোগীদের পরিবার বিচার চাইতে গেলে বিরোধ শুরু হয়। একপর্যায়ে বিষয়টি দুই গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।

এরপর এক পক্ষ মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে। কিছুক্ষণ পর অন্যপক্ষটিও ঘোষণা করে লোক জড়ো করে। এরপর দুই গ্রামের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

অন্যদিকে বিষয়টি নিয়ে বাচ্চু মিয়া পাল্টা অভিযোগ করে বলেন, সোহেল ভেন্ডার নামের একজন তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দেওয়ায় তার বাড়িঘরে হামলা ও লুটপাট চালানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

তবে সোহেল ভেন্ডার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “ভুক্তভোগীরা বিচার চাইতে গেলে তাকে মারধর করা হয় এবং তার কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে উত্তেজনা বাড়তে থাকায় সেনাবাহিনী পরে ঘটনাস্থলে আসে।

সেনাবাহিনীর দায়িত্বরত ওয়ারেন্ট অফিসার মো. মোর্শেদ বলেন, “কোনো ধরনের লাঠিচার্জ করা হয়নি। লোকজন দৌড়াদৌড়ির সময় পড়ে আহত হয়েছেন। পরে কিছু লোক ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

সংঘর্ষের জেরে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই সময় সেনাবাহিনী সহায়তা করে। এতে কিছু লোক দৌড়াদৌড়ির সময় আহত হন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

বিষয়: সংঘর্ষহামলাপুলিশসেনাবাহিনীময়মনসিংহলাঠিচার্জ
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক