Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বরিশালে ডিআইজির কক্ষে দুই সাপ, ‘কালনাগিনী’ দাবি

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১৭: ০৬
বরিশালে ডিআইজির কক্ষে দুই সাপ, ‘কালনাগিনী’ দাবি

বরিশালে ডিআইজির কক্ষের দেয়াল ভেঙে দুটি সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার্সের সদস্যরা। গতকাল রোববার বিকেলে প্রায় সাড়ে ৩ ঘণ্টার অভিযান চালিয়ে সাপ দুটি উদ্ধার করা হয়। তারা দাবি করছে, এগুলো কালনাগিনী।

Advertisement

সংগঠনটির পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা বলেন, “বিকেল সাড়ে ৩টার দিকে খবর পাই, বরিশাল নগরীর কাশিপুর এলাকায় ডিআইজি কার্যালয়ে ডিআইজির রুমে তিনটি সাপ প্রবেশ করেছে। খবর পেয়ে বিকেল ৪ টার দিকে সেখানে সাপ উদ্ধার অভিযান শুরু করি।”

আসাদুল্লাহ হাসান মুসা আরও বলেন, “সাপ উদ্ধার করার জন্য প্রথমে ডিআইজির রুমের ছাদের পার্টিশন ভাঙতে হয়েছে। সেখানে সাপ না পেয়ে ওপর দিক থেকে দেয়াল ভাঙতে হয়। পরে দেয়ালের ফাঁকে থাকা একজোড়া মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর সাপ দুটি বন বিভাগের বরিশাল সদর রেঞ্জে হস্তান্তর করেছি।”

সামাজিক বন বিভাগ বরিশাল সদর রেঞ্জের কর্মকর্তা আরিফ রহমান বলেন, “এনিমেল লাভার্স অব কুয়াকাটার সদস্যরা সাপ দুটি উদ্ধার করেছে। বর্তমানে দুটি সাপ বন বিভাগের হেফাজতে রয়েছে। সোমবার সাপ দুটি অবমুক্ত করা হবে।”

Advertisement
Advertisement
Advertisement

বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “কার্যালয়ের চারপাশে ঝোপঝাড়। হয়তো সেখান থেকেই সাপ দুটি কার্যালয়ে প্রবেশ করেছে।”

পরে সাপ দুটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে এনিমেল লাভার্সের সদস্যরা। তবে এসব সাপ কালনাগিনী কি না–তা নিশ্চিত করেনি বন বিভাগ।

বিষয়:
উদ্ধার
বরিশাল
ডিআইজি
সাপ
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ২

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • ৩

    মবের শিকার ৪৫০০ শিক্ষক কেমন আছেন?

  • ৪

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ৫

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

সম্পর্কিত
  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।