Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৪ সেপ্টেম্বর, ২০২৬
০৪ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৪ সেপ্টেম্বর, ২০২৬
০৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বাংলাদেশে ৯৪ শতাংশ শিশুর হাতে স্মার্টফোন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯: ৩০
বাংলাদেশে ৯৪ শতাংশ শিশুর হাতে স্মার্টফোন

বাংলাদেশে শিশুদের মধ্যে স্মার্টফোন ব্যবহার এবং অনলাইন ঝুঁকি উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানানো হয় এক জরিপে। গবেষণায় দেখা গেছে, দেশের ৯৪.৬ শতাংশ শিশুর নিজস্ব স্মার্টফোন রয়েছে। যাদের মধ্যে ৭ শতাংশ সরাসরি অনলাইন যৌন প্রস্তাব বা হয়রানির শিকার হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ সোমবার রাজধানীর গুলশানে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং টেরে দেস হোমস নেদারল্যান্ডস্-এর যৌথ উদ্যোগে এক সেমিনারে ‘স্টেপ আপ দি ফাইট এগেনস্ট সেক্সচুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন’ প্রকল্পের এই গবেষণা ফলাফল উপস্থাপন করা হয়।

ঢাকা, গাজীপুর ও সাতক্ষীরা অঞ্চলে ১১ থেকে ১৭ বছর বয়সী শিশুদের ওপর এই জরিপ করা হয়।

জরিপে জানানো হয়, ৬৩ শতাংশ শিশু প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করলেও মাত্র ৩১ শতাংশ শিশু নিয়মিত অভিভাবক তদারকির মধ্যে থাকে। পাশাপাশি ৮ শতাংশ শিশু যৌন চাপের মুখে পড়ে এবং ৭ শতাংশ শিশু সরাসরি যৌন প্রস্তাব পেয়েছে। অপরাধীদের মধ্যে ৩৯ শতাংশই ভুক্তভোগীর পরিচিত ব্যক্তি ছিল।

Advertisement
Advertisement
Advertisement

পাশাপাশি হ্যাকিং ২৪ শতাংশ, গেমিং আসক্তি ১৫ শতাংশ এবং ভুয়া প্রোফাইলের মাধ্যমে প্রতারণা ৬৪ শতাংশ এখন প্রতিদিনের ঘটনা বলে দাবি করা হয়।

অনলাইন শোষণের ফলে শিশুদের জীবনে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ছে। গবেষণায় দেখা যায়, ৫৩.৬ শতাংশ শিশু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। প্রায় ২০ শতাংশ ঘুমের সমস্যায় ভুগছে।২৪.৬ শতাংশ শিশু পড়াশোনায় মনোযোগ হারিয়েছে এবং ১৩ শতাংশ নিয়মিত ক্লাস মিস করছে।

সেমিনারে ডিএমপির অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার ফারহানা মৃধা জানান, সচেতনতার অভাবই বড় সমস্যা। তিনি অভিভাবকদের সন্তানদের 'স্ক্রিন টাইম' নির্ধারণ এবং টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহারের পরামর্শ দেন।

বিটিআরসি-এর সিনিয়র সহকারী পরিচালক শিবলি ইমতিয়াজ জানান, গত এক বছরে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত ১ হাজার ২২৩ টি কনটেন্ট অপসারণের অনুরোধের মধ্যে ৯৮ শতাংশই সফল হয়েছে। তবে তিনি আক্ষেপ করে বলেন, “বাজারের অনেক কমদামি রাউটারে ‘প্যারেন্টাল কন্ট্রোল’ ব্যবস্থা না থাকায় তদারকি কঠিন হয়ে পড়ছে।”

বিষয়: গবেষণাজরিপপুলিশঅনলাইন
সর্বশেষ
  • ১

    রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী

  • ২

    দেশের সব হাসপাতালে চিকিৎসার মান বেড়েছে, দাবি স্বাস্থ্যমন্ত্রীর

  • ৩

    খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

  • ৪

    এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ

  • ৫

    ‘চিকেনস নেকে’ নতুন মহাসড়ক বানাচ্ছে ভারত

সম্পর্কিত
  • রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী

    রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী

    গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘‘গ্যাস ও বিদ্যুৎ সংকট আন্তর্জাতিক যুদ্ধ ও বিগত সরকারের ভুল পরিকল্পনার জন্য হয়েছে।’’ ঢাকার শিল্পকলা এক

  • দেশের সব হাসপাতালে চিকিৎসার মান বেড়েছে, দাবি স্বাস্থ্যমন্ত্রীর

    দেশের সব হাসপাতালে চিকিৎসার মান বেড়েছে, দাবি স্বাস্থ্যমন্ত্রীর

    দেশের সব হাসপাতালে গত ছয় মাসে চিকিৎসা সেবার মান বেড়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ শুক্রবার সকালে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন দাবি করেন।

  • খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

    খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

    বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত নারী মারা গেছেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। শাহিনুজ্জামান জানান, বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বেলা ১২টার দিকে তিনি মারা যান

  • এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ

    এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ

    রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।