
শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি
ইরান বলেছে, শত্রুপক্ষের বাহিনী স্থলপথে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’।
ঢাকা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ওসমান এরশাদ ফয়েজ।
আজ রোববার থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।
ওসমান এরশাদ ফয়েজ দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ব্যাংকিং খাতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যাংকার। ঢাকা ব্যাংকে যোগদানের আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসি-তে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি সিঙ্গাপুর ভিত্তিক ফিনটেক অ্যাডভাইজরি ফার্ম ‘এশিয়া ফিট’-এর সহ-প্রতিষ্ঠাতা।
এছাড়াও তিনি ৫ বছর সিঙ্গাপুর ক্লিয়ারিং হাউস অ্যাসোসিয়েশনের পরিচালক হিসেবে কাজ করেছেন।
ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার নতুন সিইও-কে স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশের ব্যাংকিং খাতের এই গুরুত্বপূর্ণ সময়ে ওসমানের অভিজ্ঞতা এবং প্রযুক্তিভিত্তিক দক্ষতা ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জনে সহায়ক হবে।”

দায়িত্ব গ্রহণ করে ওসমান এরশাদ ফয়েজ বলেন, “ঢাকা ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমার অগ্রাধিকার থাকবে গ্রাহক ও নিয়ন্ত্রক সংস্থার আস্থা আরও সুদৃঢ় করা এবং ব্যাংকের প্ল্যাটফর্ম ও প্রক্রিয়াগুলোকে আধুনিকায়ন করা।”
ওসমান এরশাদ ফয়েজ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (অনার্স) এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ইনসেড এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। ১৯৯৩ সালে আমেরিকান এক্সপ্রেসে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার কর্মজীবন শুরু হয়।
প্রযুক্তিগত নেতৃত্ব এবং অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ তৈরিতে অবদানের জন্য তিনি ২০২৩ সালে ‘ওয়ার্ল্ড সিআইও ২০০ সামিট’-এ ‘লিজেন্ড’ পুরস্কারে ভূষিত হন।
শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সেবা চালু
বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার
রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের ঘাটতি: টিআইবি
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মুরাসু: সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি

শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি
ইরান বলেছে, শত্রুপক্ষের বাহিনী স্থলপথে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’।

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সেবা চালু
বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও অন্তর্ভুক্তিমূলক হবে। পাশাপাশি ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে দ্রুত ও সহজে অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি হওয়ায় ক্যাশলেস লেনদেনের ব্যবহার বাড়বে।

বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার
এর আগে সকাল আটটার দিকে সেখানে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানটি ঘিরে রাখেন।

রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের ঘাটতি: টিআইবি
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের প্রতিটি নির্দেশকে তথা স্বচ্ছতা, জবাবদিহি, গণতান্ত্রিক চর্চা, অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে ব্যাপক ঘাটতি বিদ্যমান। ‘বাংলাদেশের রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।