Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অনীক দত্তের শরীরে আঘাতের চিহ্ন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ মে ২০২৬, ১২: ৩৪
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে  অনীক দত্তের শরীরে  আঘাতের চিহ্ন

চলচ্চিত্র পরিচালক অনীক দত্তের রহস্যময় মৃত্যু নিয়ে চলছে গভীর জল্পনা। গতকাল বুধবার দুপুরে প্রাক্তন স্ত্রীর ফ্ল্যাটের ছাদ থেকে নিচে পড়ে মারাত্মকভাবে জখম হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

Advertisement
Advertisement
Advertisement

পুরো বিষয়টি খতিয়ে দেখতে এরইমধ্যে গড়িয়াহাট থানা-পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে।

বুধবার রাতেই পরিচালকের ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন পুলিশের হাতে এসেছে। এসএসকেএম হাসপাতালে হওয়া ময়নাতদন্তের প্রতিবেদনে পরিচালকের শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন মিলেছে। চিকিৎসকদের মতে, উপর থেকে নিচে আছড়ে পড়ায় তার মাথায় প্রচণ্ড রক্তক্ষরণ হয় এবং খুলির বাঁ-দিকের হাড় দুই টুকরো হয়ে যায়। একইসঙ্গে খুলির ভেতরে রক্ত জমাট বাঁধার প্রমাণও মিলেছে। শুধু মাথায় নয়, তার বুকের বাঁ-দিকের পাঁজর ভেঙে গিয়েছিল এবং কোমর, ফিমার ও পেলভিক বোন বা শ্রোণিচক্রের হাড় চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ফুসফুসেও গভীর ক্ষত তৈরি হয়েছিল।

ছাদ থেকে পড়ে মারা গেছেন ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত পরিচালক অনীক দত্তanik dutta

পুলিশ ঘটনাস্থল (ফ্ল্যাটের ছাদ) থেকে একটি নোট এবং একটি চিঠি উদ্ধার করেছে। নোটটিতে লেখা রয়েছে, তার এই মৃত্যুর জন্য কেউ দায়ী নন, এবং চিঠিটি তিনি তার মেয়ের উদ্দেশ্যে লিখে গেছেন। তদন্তের স্বার্থে পুলিশ এই দুটি জিনিসই জব্দ করেছে এবং এগুলো পরিচালকের নিজের হাতের লেখা কিনা তা যাচাই করে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

এদিকে, আজ বৃহস্পতিবার তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে পারিবারিক কারণে তা স্থগিত রাখা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, অনীক দত্তের মেয়ে ঐশী বিদেশে থাকেন। তিনি কলকাতায় ফিরে আসার পরেই শেষযাত্রার প্রক্রিয়া শুরু হবে।

অনীক দত্তের মরদেহ সাধারণ মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য প্রথমে নন্দনে নিয়ে যাওয়ার কথা ভাবা হলেও, পরে সেই পরিকল্পনা পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্তে, প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের বাসভবনে প্রয়াত পরিচালকের মরদেহ রাখা হবে।

বিষয়: সিনেমাআত্মহত্যাকলকাতারহস্যজনকপরিচালক
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই ঋণ: বিতরণ কমেছে, বেড়েছে খেলাপি

  • ২

    ইমরান খানের সঙ্গে যা হচ্ছে, তা অমানবিক, বর্বরতার শামিল: সৈয়দ আশরাফুল হক

  • ৩

    মক্কা সামরিক জোটে বাংলাদেশের শামিল হওয়ার অভিপ্রায় বিপজ্জনক: সিপিবি

  • ৪

    পাবনার সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি জব্দ, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

  • ৫

    ‘২০০ ক্রিকেটারের স্বার্থে’ পারিশ্রমিক বাড়াল বিসিবি

সম্পর্কিত
  • ইমরান খানের সঙ্গে যা হচ্ছে, তা অমানবিক, বর্বরতার শামিল: সৈয়দ আশরাফুল হক

    ইমরান খানের সঙ্গে যা হচ্ছে, তা অমানবিক, বর্বরতার শামিল: সৈয়দ আশরাফুল হক

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের ওপর রাজনৈতিক নিপীড়ন ও রাজনৈতিক বন্দী হিসেবে কারাগারে তার সঙ্গে অমানবিক আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক।

  • মক্কা সামরিক জোটে বাংলাদেশের শামিল হওয়ার অভিপ্রায় বিপজ্জনক: সিপিবি

    মক্কা সামরিক জোটে বাংলাদেশের শামিল হওয়ার অভিপ্রায় বিপজ্জনক: সিপিবি

    বাংলাদেশকে ‘মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট (মক্কা প্যাক্ট)’ শীর্ষক সামরিক জোটে শামিল করতে সরকারের অভিপ্রায় অত্যন্ত বিপজ্জনক বলে মনে করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ বৃহস্পতিবার সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে এমন মন্তব্য করেন।

  • পাবনার সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি জব্দ, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

    পাবনার সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি জব্দ, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

    মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক পাপন কুমার সাহা জমি ও গাড়ি জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

  • ‘২০০ ক্রিকেটারের স্বার্থে’ পারিশ্রমিক বাড়াল বিসিবি

    ‘২০০ ক্রিকেটারের স্বার্থে’ পারিশ্রমিক বাড়াল বিসিবি

    শেষ পর্যন্ত ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সঙ্গে কয়েক দফায় আলোচনার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিকল্প টুর্নামেন্ট আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।