Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ সেপ্টেম্বর, ২০২৬
২৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ সেপ্টেম্বর, ২০২৬
২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ১৮
এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস বহু আগে থেকে জৈব সন্ত্রাস নিয়ে সতর্ক করে আসছেন। ছবি: রয়টার্স

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, অসৎ উদ্দেশ্যপ্রণোদিত মানুষের হাতে পড়লে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হওয়ার মতো শক্তিশালী হয়ে উঠতে পারে। গতকাল শুক্রবার এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

Advertisement
Advertisement
Advertisement

এই বিলিয়নেয়ার জোর দিয়ে বলেছেন যে, প্রযুক্তি কোম্পানিগুলোর নিজেদের কার্যক্রম তদারকি বা নিয়ন্ত্রণের ওপর সরকারের নির্ভর করা উচিত নয়। তিনি এআই-এর উন্নয়ন নিয়ন্ত্রণের লক্ষ্যে আইন প্রণয়নের জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান।

বিল গেটস বলেন, “এআই নিশ্চিতভাবেই এমন সব ঘটনা ঘটানোর ক্ষমতা রাখে যা... ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে।” তিনি আরও বলেন, “যদিও শতভাগ নিশ্চিত হওয়া কঠিন, তবুও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত মানুষ যখন অত্যাধুনিক এআই টুল ব্যবহার করে, তখন তার চেয়ে শক্তিশালী কোনো অস্ত্রের অস্তিত্ব আগে কখনও ছিল না।”

সাম্প্রতিক মাসগুলোতে এআই এজেন্টদের নিয়ন্ত্রণসীমা বা ‘কন্টেইনমেন্ট’ ভেঙে বেরিয়ে আসার একাধিক ঘটনার পর, ওপেনএআই-এর স্যাম অল্টম্যান ও অ্যানথ্রপিকের দারিও আমোদি এই প্রযুক্তির ওপর কঠোর সরকারি নিয়ন্ত্রণ বা সুরক্ষাব্যবস্থা চালুর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। ঠিক তার কয়েক দিনের মধ্যেই গেটস এই সতর্কবার্তা দিলেন।

Advertisement
Advertisement
Advertisement

গত মাসে গেটস সতর্ক করেছিলেন যে, “এআই হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমতা আনবে, নতুবা অবিচারের সবচেয়ে বড় উৎস হয়ে উঠবে।” তিনি আরও যুক্তি দেন যে, কোনো বিপথগামী গোষ্ঠীর ওপেন সোর্স এআই টুল ব্যবহার করে বায়োটেররিজমের অস্ত্র তৈরির ঝুঁকি আসলে প্রাকৃতিকভাবে সৃষ্ট কোনো মহামারির ঝুঁকির চেয়েও বেশি।

বিষয়: আমেরিকাবিল গেটসমাইক্রোসফটএআইমৃত্যু
সর্বশেষ
  • ১

    খুমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

  • ২

    দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের স্লোগান, নিন্দা জানিয়ে ক্ষমা চাইতে বলল জামায়াত

  • ৩

    বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে কেন?

  • ৪

    পারমাণবিক কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান

  • ৫

    বরিশালে প্রাথমিকে নিয়োগপত্র পাননি ৭২ প্রার্থী, কারণ জানেন না কেউ

সম্পর্কিত
  • খুমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

    খুমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

    খুলনা মেডিকেল কলেজের (খুমেক) ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। হুইপ রকিবুল ইসলাম বকুলের মধ্যস্থায় আজ শনিবার রাত ৭টার পর কর্মবিরতি প্রত্যাহার করেন তারা। মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান পদে ডা. মো. জহিরুল হককে দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকরা।

  • দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের স্লোগান, নিন্দা জানিয়ে ক্ষমা চাইতে বলল জামায়াত

    দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের স্লোগান, নিন্দা জানিয়ে ক্ষমা চাইতে বলল জামায়াত

    সম্প্রতি বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের মুসলমানদের সুন্নাহ দাড়ি নিয়ে কটাক্ষপূর্ণ স্লোগানের তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

  • পারমাণবিক কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান

    পারমাণবিক কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান

    আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর সময় দেশটির কাছে ৬০ শতাংশ সমৃদ্ধ ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল। এর কতটা এখনো অবশিষ্ট আছে, তা স্পষ্ট নয়।

  • বরিশালে প্রাথমিকে নিয়োগপত্র পাননি ৭২ প্রার্থী, কারণ জানেন না কেউ

    বরিশালে প্রাথমিকে নিয়োগপত্র পাননি ৭২ প্রার্থী, কারণ জানেন না কেউ

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর চূড়ান্ত ফল প্রকাশের পর বরিশাল জেলায় নিয়োগপত্র পাননি ৭২ জন প্রার্থী। এর সুনির্দিষ্ট কারণ জানিয়ে নিয়োগের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন নিয়োগবঞ্চিতরা। আজ শনিবার বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামালের কাছে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানান