Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৬ সেপ্টেম্বর, ২০২৬
০৬ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৬ সেপ্টেম্বর, ২০২৬
০৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

র‍্যাব থেকে এসআরবি: নতুন খোলসে একই জবাবদিহিহীনতার আশঙ্কা টিআইবির

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৪১
র‍্যাব থেকে এসআরবি: নতুন খোলসে একই জবাবদিহিহীনতার আশঙ্কা টিআইবির
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ছবি: বাসস

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের উদ্দেশ্যে সংসদে উত্থাপিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

Advertisement
Advertisement
Advertisement

সংস্থাটি বলেছে, কেবল নাম বা খোলস পরিবর্তনের মাধ্যমে নাগরিকদের কিংবা আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করা যাবে না। বাস্তবে এই বিলের মাধ্যমে নতুন নামে অধিকতর ক্ষমতায়িত ও কার্যত জবাবদিহিহীন একটি ব্যাটালিয়নের আইনি ভিত্তি তৈরি করা হচ্ছে।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, র‍্যাব বিলুপ্তির নীতিগত সিদ্ধান্ত নিঃসন্দেহে ইতিবাচক, তবে কেবল বাহিনীর নাম পরিবর্তন করলেই প্রাতিষ্ঠানিক সংস্কার হয় না। বিলে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রেষণে অন্তর্ভুক্তির সুযোগ বহাল রাখা, র‍্যাবের জনবল যথাযথ যাচাই-বাছাই ছাড়া নতুন বাহিনীতে স্থানান্তরের ঝুঁকি, পরোয়ানা ছাড়া তল্লাশি ও গ্রেপ্তারের অসীম ক্ষমতা প্রদান এবং অভ্যন্তরীণ দুর্বল অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার সমালোচনা করেন তিনি।

টিআইবি জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী একটি স্বচ্ছ ও নিরপেক্ষ ‘ভেটিং’ (বাছাই) প্রক্রিয়ার মাধ্যমে নতুন বাহিনীতে জনবল নিয়োগ এবং মানবাধিকার ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি সম্পূর্ণ স্বাধীন তদারকি কর্তৃপক্ষ গঠনেরও দাবি জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
বিষয়: র‍্যাবটিআইবিসংসদ
সর্বশেষ
  • ১

    হিমাগার, ডেইরি-পোল্ট্রিতে ৬০ হাজার কোটি টাকার ঋণ লক্ষ্যমাত্রা: অর্থমন্ত্রী

  • ২

    সততা কী?

  • ৩

    মন্ত্রীপাড়া মিন্টো রোড ও আশপাশের এলাকায় কি বিদ্যুৎ যায়?

  • ৪

    প্রযুক্তি, উদ্ভাবন ও ভবিষ্যতের সমাজ

  • ৫

    ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেল ওয়ালটন

সম্পর্কিত
  • হিমাগার, ডেইরি-পোল্ট্রিতে ৬০ হাজার কোটি টাকার ঋণ লক্ষ্যমাত্রা: অর্থমন্ত্রী

    হিমাগার, ডেইরি-পোল্ট্রিতে ৬০ হাজার কোটি টাকার ঋণ লক্ষ্যমাত্রা: অর্থমন্ত্রী

    সরকারের প্রত্যাশা, এসব তহবিলের সঠিক ব্যবহার হলে গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে। একই সঙ্গে দেশের খাদ্য নিরাপত্তা সুসংহত করতেও তা কার্যকর ভূমিকা রাখবে।

  • ‎জরুরি কেনাকাটা ও বিল পরিশোধে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক

    ‎জরুরি কেনাকাটা ও বিল পরিশোধে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক

    বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এই ঋণ সুবিধাটি মোট ৯টি সুনির্দিষ্ট পরিষেবার খরচে ব্যবহার করা যাবে।

  • বিদেশ ভ্রমণে খরচের সীমা বাড়িয়ে ১৮ হাজার ডলার করল বাংলাদেশ ব্যাংক

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বাড়িয়ে ১৮ হাজার ডলার করল বাংলাদেশ ব্যাংক

    ‎‎‎বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে পর্যটন, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা, চিকিৎসা, শিক্ষা বা অন্যান্য প্রয়োজনে বিদেশ ভ্রমণকারীরা আগের তুলনায় বেশি বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবেন।

  • সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ কৃষকদের

    সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ কৃষকদের

    কৃষকেরা অভিযোগ করেন, চাষাবাদের ভরা মৌসুমে তারা পর্যাপ্ত সার পাচ্ছেন না। ফলে সময়মতো জমিতে সার প্রয়োগ করতে পারছেন না।