
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমরা আজ ওসমান হাদিকে বিদায় দিতে আসিনি। আমরা হাদির কাছে ওয়াদা করতে এসেছি। হাদির ইচ্ছে বাংলাদেশে মানুষ পূরণ করবে।”
আজ শনিবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “হাদির মন্ত্র আমাদের সঙ্গে সংযুক্ত থাকবে। আমাদের শির নত হবে না।”
বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, ‘‘লাখ লাখ লোক এখানে (জানাজা) হাজির হয়েছে, ঢেউয়ের মতো মানুষ। সারা বাংলাদেশ জুড়ে কোটি মানুষ তাকিয়ে আছে হাদির কথা শোনার জন্য। বিদেশে যারা আছেন, তারা হাদির কথা জানতে চাইছেন।”
প্রধান উপদেষ্টা বলেন, “তোমাকে বিদায় দিতে আসি নাই হাদি, তুমি আমাদের বুকের ভেতের আছ চিরদিন। বাংলাদেশ যতদিন আছে, তুমি বাংলাদেশিদের ভেতরে থাকবে, কেউ সরাতে পারবে না। তোমাকে বিদায় না, ওয়াদা করতে এসেছি— তুমি যা বলেছ, তা যেন পূরণ করতে পারি। সেই ওয়াদা শুধু আমরা না, বাংলাদেশের মানুষ সবাই এটা পূরণ করবে।”
প্রধান উপদেষ্টা বলেন, ‘‘তোমার যে মানবপ্রেম, ভঙ্গি; মানুষের সঙ্গে ওঠাবসা; রাজনৈতিক দৃষ্টিভঙ্গি- সবাই এর প্রশংসা করছে। আমরা সবাই তা মনে-প্রাণে বিশ্বাস করি। তোমার মন্ত্র আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে। তোমার উন্নত মম শিরের মন্ত্রে আমাদের শির নত হবে না। আমাদের সবটা দিয়ে তা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে থাকব।’’
প্রধান উপদেষ্টা বলেন, ‘‘প্রিয় হাদি, তুমি নির্বাচন করতে গিয়েছিল। তুমি নির্বাচন কীভাবে করতে হয়, কীভাবে প্রচার করতে হয় তা শিখিয়েছ।’’
‘‘হাদি তুমি হারিয়ে যাবে না, কেউ তোমাকে ভুলতে পারবে না। তুমি যুগ যুগ ধরে আমাদের সাথে থাকবে। তোমাকে আমাদের সবার পক্ষ থেকে ওয়াদা করলাম, আজ তোমাকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম, আমরা সবসময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকব।’’
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।