ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে, কঠোর হবো: আইনমন্ত্রী

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে, কঠোর হবো: আইনমন্ত্রী
আইনমন্ত্রী ম. আসাদুজ্জামান। ছবি: বাসস

সরকার আইনগতভাবে ফ্যাসিস্ট ও নাশকতাকারীদের বিচারে সম্পূর্ণ বদ্ধপরিকর থাকবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ম. আসাদুজ্জামান। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে জানা যায়, আজ শনিবার ঝিনাইদহের শৈলকূপা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “কেউ যদি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেন, অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করেন তাহলে আমরা আইনের কঠোর প্রয়োগের দিকে যাবো।”

তিনি আরও বলেন, “শৈলকুপায় সার নিয়ে একটা বদনাম আছে। কিন্তু আগামীতে সারের কোনো কালোবাজারি থাকবে না। কঠিন হস্তে সার কালোবাজারিদের দমন করা হবে।”

আসাদুজ্জামান বলেন, “সরকার আইনগতভাবে ফ্যাসিস্টদের বিচারে বদ্ধপরিকর। রক্তের সিঁড়ি বেয়ে ফ্যাসিস্টদের পতন ঘটানো হয়েছে। বাংলাদেশ এখন গণতান্ত্রিক অগ্রযাত্রার মহাসড়কে।”

তিনি আরও বলেন, “আমি কর্মকর্তাদের বলেছি, সরকারি বরাদ্দ জনগণের জন্য হয়। সে বরাদ্দের প্রত্যেকটা পাই পয়সা খরচ হচ্ছে যথাযথভাবে সঠিক জায়গায় সেটি নিশ্চিত করতে বলেছি। আমি বলেছি, যদি কেউ দুর্নীতির আশ্রয় কেউ নেয়, শুধু বিভাগীয় ব্যবস্থাই নয়, মামলাও হবে। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স।”

জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এটি আদালতের বিষয় এবং কোনো অপরাধীই পার পাবে না।

অনুষ্ঠানে শৈলকূপা ও ঝিনাইদহের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সম্পর্কিত