চরচা প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর থেকে আসাদুল হক ওরফে লম্বু আসাদুল (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকার তিনরাস্তা থেকে হাজারীবাগ যাওয়ার পথে সাদেক খানের ইটখোলা এলাকায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায়, নিহতের বুকে ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যার ঘটনা ঘটেছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, হত্যার ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সকালে কামরান মোল্লা নামের এক প্রাইভেট কার চালক তার বাসার অসুস্থ একজনকে হাসপাতালে নিয়ে আসছিলেন। এ সময় পুলিশ ক্যাম্পের সামনে আসলে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ওই বৃদ্ধাকে গাড়িটি ধাক্কা দেয়। পরে তিনি সড়কে পড়ে যান।