Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ অক্টোবর, ২০২৬
২৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ অক্টোবর, ২০২৬
২৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০১: ৩৭
সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ
সাজেকের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল। ছবি: ইউএনবি

সাজেক ভ্যালিতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার দাবিতে খাগড়াছড়িতে শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পর্যটন ব্যবসায়ী, পরিবহনশ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।

Advertisement

বিক্ষোভ মিছিল শেষে খাগড়াছড়ি পৌরসভার শাপলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

হিল ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আইয়ুশ চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পরিবহননেতা জসিম উদ্দিন, উজ্জ্বল, মোহাম্মদ আসাদ মাসুম ও ওমর ফারুক কুসুম।

Advertisement
Advertisement
Advertisement

বক্তারা বলেন, ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে পর্যটন ব্যবসায়ী ও পরিবহনশ্রমিকেরা চরম আর্থিক সংকটে পড়েছে। তারা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যানবাহন চলাচল দ্রুত স্বাভাবিক করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বক্তারা অবরোধ প্রত্যাহারের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বিষয়: খাগড়াছড়ি
খাগড়াছড়ি সদর
সাজেক ভ্যালি
নিষেধাজ্ঞা
বিধিনিষেধ
পর্যটন
পর্যটনকেন্দ্র
ব্যবসায়ী
পরিবহন শ্রমিক
পার্বত্য চট্টগ্রাম
চাঁদাবাজি
অবরোধ
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

  • ২

    সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ: ১৪১ ফ্লাইটের ২১ হাজার ৯৩৩ যাত্রী ক্ষতিগ্রস্ত

  • ৩

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজন গ্রেপ্তার

  • ৪

    কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুব নারী সংগঠনের নেত্রীর মরদেহ উদ্ধার

  • ৫

    ব্যাংকের সিএসআর: টাকা কোথায় যায়, নীতিমালা থাকলেও মানছে কতটা?

সম্পর্কিত
  • সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ: ১৪১ ফ্লাইটের ২১ হাজার ৯৩৩ যাত্রী ক্ষতিগ্রস্ত

    সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ: ১৪১ ফ্লাইটের ২১ হাজার ৯৩৩ যাত্রী ক্ষতিগ্রস্ত

    বেবিচকের ফ্লাইট ম্যানেজমেন্টের কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিবের দেওয়া তথ্য অনুযায়ী, ১৪১টি ফ্লাইটের মধ্যে ৬৬টি সরাসরি ফ্লাইট ও ৭৫টি ট্রানজিট ফ্লাইট। এতে ২১ হাজার ৯৩৩ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

  • শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজন গ্রেপ্তার

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজন গ্রেপ্তার

    গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশায় স্থাপিত মাইকে এক যুবক ঘোষণা দিচ্ছেন, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন।

  • কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুব নারী সংগঠনের নেত্রীর মরদেহ উদ্ধার

    কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুব নারী সংগঠনের নেত্রীর মরদেহ উদ্ধার

    দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, সিআইডির ক্রাইম সেলের সদস্যরা শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাকে কে বা কারা হত্যা করেছে সে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

  • ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

    ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

    আগামী তিন মাসের মধ্যে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন হতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি(জোনায়েদ সাকি)।