Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চুয়াডাঙ্গায় কৃষি অফিস থেকে সার গায়েব

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১৪: ৩৭
চুয়াডাঙ্গায় কৃষি অফিস থেকে সার গায়েব
ছবি: চরচা

চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিস চত্বর থেকে কৃষকদের জন্য বরাদ্দ সার থেকে ৫৪ বস্তা সার গায়েব হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার সার বিতরণের সময় বিষয়টি প্রকাশ্যে আসে। এতে কৃষি উপকরণ সংগ্রহ করতে আসা কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

Advertisement

এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি) পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহিনুজ্জামানকে প্রধান করে গঠিত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

কৃষি অফিস সূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি গুদাম থেকে সার এনে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে রাখা হয়েছিল।

সেখানে মোট ২ হাজার ৭০০ বস্তা সার মজুত ছিল। এর মধ্যে ১ হাজার ৩৫০ বস্তা ছিল এমওপি ও ডিএপি সার। গত কয়েক দিনে কৃষকদের মধ্যে এসব সার বিতরণ করা হয়।

সার না পেয়ে ক্ষুব্ধ কৃষক, ডিলারের গুদাম ভেঙে নিয়ে গেল ১৯৭ বস্তা কুড়িগ্রাম

কয়েকজন কৃষক জানান, সকালে তারা সার নেওয়ার জন্য স্বাক্ষর করেছিলেন। পরে তাদের জানানো হয়, ৫৪ বস্তা সার পাওয়া যাচ্ছে না। তাদের পরদিন এসে বরাদ্দের সার সংগ্রহ করতে বলা হয়।

কৃষকেরা এর প্রতিবাদ করে একই দিন সার সরবরাহের দাবি জানায়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান বলেন, সরবরাহে বিঘ্ন এড়াতে অফিসের অর্থায়নে বাইরে থেকে সার কিনে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছিল।

তিনি বলেন, “বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র বলেন, কৃষি কর্মকর্তা তাকে সার নিখোঁজের বিষয়টি জানিয়েছেন এবং তিনি তাকে পুলিশের কাছে অভিযোগ করতে পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, “নিখোঁজ সারগুলোর আসলে কী হয়েছে, তা তদন্তেই বেরিয়ে আসবে।”

বিষয়: চুয়াডাঙ্গাচুরিখুলনা বিভাগকৃষককৃষিকৃষিপণ্য
Advertisement
সর্বশেষ
  • ১

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

  • ২

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

  • ৩

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ৪

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৫

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

সম্পর্কিত
  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।

  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র