
নিয়ন্ত্রণে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানার আগুন
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় লাগা আগুন নিয়েন্ত্রণে এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সন্ত্রাস, সহিংসতা বা সহিংসতার আহ্বান সংবলিত যে কোনো সোশ্যাল মিডিয়া কনটেন্ট সরাসরি রিপোর্ট করার জন্য অনুরোধ জানিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ এক পোস্টে এই আহ্বান জানায় তারা।
এ ছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুক পোস্টে বলেছেন, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি সরাসরি হোয়াটসঅ্যাপে রিপোর্ট গ্রহণ করবে।
এজেন্সির ফেসবুক পোস্টে বলা হয়, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এখন থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে অভিযোগ গ্রহণ করবে। প্রাপ্ত তথ্য প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রযোজ্য ক্ষেত্রে বিটিআরসির মাধ্যমে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নিকট রিপোর্ট করা হবে।
উল্লেখ্য, সরকার সরাসরি কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট অপসারণ করতে পারে না। তবে যৌক্তিক ও প্রমাণভিত্তিক কারণে সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণের জন্য সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট করতে পারে।
নিরাপত্তা এজেন্সি বলছে, সরাসরি সহিংসতা উসকে দেয় বা সহিংসতার আহ্বান জানায়—এমন হেট স্পিচ জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। সোশ্যাল মিডিয়াকে সহিংসতা বা অস্থিরতা সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে। দেশ ও নাগরিকের জীবন এবং সম্পদের নিরাপত্তা রক্ষায় সচেতন ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত।
রিপোর্ট পাঠানোর মাধ্যমসমূহ—
হোয়াটসঅ্যাপ: 01308332592
১। [email protected] ( অনলাইন জুয়ার সংক্রান্ত সকল অভিযোগ বা অফিশিয়াল যোগাযোগের জন্য )
২। [email protected] ( জাতীয়, ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, misinformation/disinformation, rumour সংক্রান্ত সকল অভিযোগ বা অফিশিয়াল যোগাযোগের জন্য )
৩। [email protected] ( ফেইক প্রোফাইল, ছবি, অডিও-ভিডিও, অশ্লীল বা ক্ষতিকর কনটেন্ট প্রভৃতির মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হয়রানি বা প্রতারণা সংক্রান্ত সকল অভিযোগ বা অফিশিয়াল যোগাযোগের জন্য )
৪। [email protected] ( গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো-CII প্রতিষ্ঠানসমূহের সাইবার হামলা সংক্রান্ত সকল অভিযোগ বা অফিশিয়াল যোগাযোগের জন্য )
৫। [email protected] (অন্য সকল বিষয়ে দাপ্তরিক যোগাযোগ বা অভিযোগ প্রদানের জন্য)
নিয়ন্ত্রণে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানার আগুন
বাংলাদেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা এনেছে স্মার্ট টেকনোলজিস
রূপগঞ্জে স্কুলবাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিক্ষার্থীর
সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও তার স্ত্রীর স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি মনসুর গ্রেপ্তার

নিয়ন্ত্রণে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানার আগুন
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় লাগা আগুন নিয়েন্ত্রণে এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রূপগঞ্জে স্কুলবাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিক্ষার্থীর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বাসের চাকায় পিষ্ট হয়ে শাহরিয়ার শায়ন (৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জলসিঁড়ি শাখায় এ দুর্ঘটনা ঘটে।

সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও তার স্ত্রীর স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার ও পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি (অব.) খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের নামে থাকা স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিন

বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরের (২৮) হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদকে (৭৮) গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।