Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা শুরু, থাকবে ৯ মাস

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ২৩
সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা শুরু, থাকবে ৯ মাস

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আগামী ৯ মাসের জন্য পর্যটকদের যাতায়াত বন্ধ করা হয়েছে। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে জানানো হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে ১ অক্টোবর পর্যন্ত টানা ৯ মাস পর্যটকরা এই দ্বীপে ভ্রমণ করতে পারবেন না।

Advertisement

দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি মৌসুমে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস সেন্টমার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত ছিল। তবে রাতযাপনের অনুমতি না থাকায় নভেম্বর মাসে কোনো পর্যটক দ্বীপে যাননি। তাই ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাসেই পর্যটকদের আনাগোনা ছিল সবচেয়ে বেশি।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, সেন্টমার্টিনের ৮ বর্গকিলোমিটার এলাকার জীববৈচিত্র্য রক্ষায় ১২টি নির্দেশনা জারি করা হয়েছিল।

গত শনিবার ছিল পর্যটন মৌসুমের শেষ দিন। এদিন বিকেলে ৬টি জাহাজ ও বেশ কিছু কাঠের ট্রলারে করে প্রায় তিন হাজার পর্যটক, হোটেল কর্মী ও ব্যবসায়ীরা দ্বীপ ত্যাগ করেন। বিকেল চারটার পর থেকেই দ্বীপের দুই শতাধিক হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ বন্ধ হয়ে যায়।

Advertisement
Advertisement
Advertisement

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম জানান, শনিবার শেষবারের মতো জাহাজগুলো কক্সবাজার থেকে খালি গিয়ে সেন্টমার্টিনে অবস্থানরত পর্যটকদের ফিরিয়ে নিয়ে এসেছে।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কুয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, গত দুই মাসে অন্তত ১ লাখ ১৭ হাজার পর্যটক দ্বীপটি ভ্রমণ করেছেন, যা গত বছরের তুলনায় প্রায় দেড় থেকে দুই হাজার বেশি।

বিষয়: কক্সবাজারজীববৈচিত্র্যসেন্টমার্টিনপর্যটন
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।