
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা
জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ পিরোজপুরে দাফনে বাঁধা দিচ্ছে জামায়াতের নেতারা। এছাড়াও, গোপনে লাশের গার্ড অব অনার দেওয়ার অভিযোগ তুলেছে তারা।
ফেনীর ছাগলনাইয়ায় নিজ জমিতে কৃষিকাজ করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক কৃষক আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে ছাগলনাইয়া থানার যশপুর সীমান্তের পূর্ব জয়নগর এলাকায় এই ঘটনা ঘটে। আহত কৃষকের নাম মো. মোশাররফ (৪৫)। তিনি একই থানার পূর্ব জয়নগর গ্রামের পচা মিয়া বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক চরচাকে বলেন, পূর্ব জয়নগর সীমান্তের পাশে নিজের জমিতে কাজ করার সময় বিএসএফের ছোড়া গুলি এসে মোশাররফের পিঠের বাম পাশে লাগে। আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে আনা হয়। চিকিৎসক গুলি বের করলেও কিছু অংশ ভেতরে রয়ে গেছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের চরচাকে বলেন, পূর্ব জয়নগর সীমান্তে একজন গুলিবিদ্ধ হয়েছেন, তিনি চট্টগ্রামের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি সম্পর্কে আরও খোঁজ নেওয়া হচ্ছে।

সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা
জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ পিরোজপুরে দাফনে বাঁধা দিচ্ছে জামায়াতের নেতারা। এছাড়াও, গোপনে লাশের গার্ড অব অনার দেওয়ার অভিযোগ তুলেছে তারা।

মডার্নার টিকা ত্বকের ক্যানসার ফিরে আসার ঝুঁকি প্রায় অর্ধেক করে
ইমিউনোথেরাপি ওষুধের পাশাপাশি ব্যক্তিগত এমআরএনএ ভ্যাকসিন ব্যবহার করলে ত্বকের ক্যানসার ফিরে আসার বা রোগীর মৃত্যুর ঝুঁকি ৪২ শতাংশ কমে যায়। বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ইমিউনোথেরাপি ওষুধের পাশাপাশি ব্যক্তিগত এমআরএনএ ভ্যাকসিন ব্যবহার করলে ত্বকের ক্যানসার ফিরে আসার বা

সংবিধান সংশোধনে বিরোধীদলের প্রস্তাব পেলে বিবেচনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংশোধন নিয়ে বিরোধীদলের মতামত ও প্রস্তাব পাওয়া গেলে তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া, সংসদের উচ্চকক্ষের ভূমিকা এবং উপদেষ্টা নিয়োগ নিয়ে একাধিক প্রস্তাব এসেছে। তবে

একটি শহরে যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া-ইউক্রেন, আগামী মাসে শান্তি আলোচনা
দুই পক্ষই বলেছে, সমঝোতা সমন্বয়ের ক্ষেত্রে মেলানিয়া ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যুদ্ধ চলাকালে রাশিয়ার নিয়ে যাওয়া ইউক্রেনীয় শিশুদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টায় সক্রিয় রয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি।