Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ অক্টোবর, ২০২৬
২২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ অক্টোবর, ২০২৬
২২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

যশোরে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ ‘সন্দেহভাজন পাচারকারী’ আটক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ২৩: ৫৮
যশোরে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ ‘সন্দেহভাজন পাচারকারী’ আটক
ছবি: ইউএনবি

যশোরের শার্শা উপজেলায় চার কোটি ১০ লাখ টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দীন (৫২) নামের এক সন্দেহভাজন পাচারকারীকে আটক করেছে পুলিশ।

Advertisement

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা এলাকায় প্রাইম ব্রিকসের সামনে থেকে তাকে আটক করা হয়। তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

পরে দুপুর ২টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আটক আলাউদ্দীন শার্শা উপজেলার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে এক ব্যক্তি সীমান্তের দিকে যাচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা এলাকার প্রাইম ব্রিকসের সামনে অবস্থান নেয়। এ সময় আলাউদ্দীন মোটরসাইকেলে করে ওই এলাকায় পৌঁছালে তার দেহ তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়।

শাহজালালে দুই বিমানকর্মীর জুতা থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধারGoldbar

পুলিশ আরও জানায়, জব্দ করা স্বর্ণের বারগুলোর ওজন দুই কেজি ৯০ গ্রাম, যার বর্তমান বাজারমূল্য প্রায় চার কোটি ১০ লাখ টাকা।

সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন, আটক আলাউদ্দীনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং জব্দ করা স্বর্ণের বারগুলো সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়ার প্রস্তুতি চলছে।

বিষয়: যশোরশার্শাসাতক্ষীরাসোনাস্বর্ণউদ্ধারচোরাচালানপাচারপুলিশ
Advertisement
সর্বশেষ
  • ১

    ঢাকা থেকে সৌদিগামী ১৩৪ ফ্লাইট বাতিল বা স্থগিত, ভোগান্তিতে ২০ হাজার ২৫৪ যাত্রী

  • ২

    যশোরে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ ‘সন্দেহভাজন পাচারকারী’ আটক

  • ৩

    বাংলাদেশের ব্যাটিং মানেই যেন ব্যর্থতার গল্প!

  • ৪

    সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদ ও সরকারি-বিরোধীদলের আশ্চর্য ঐকমত্য

  • ৫

    হাজারো ভক্তের ভালোবাসায় পতেঙ্গা সৈকতে দেবী দুর্গার বিদায়

সম্পর্কিত
  • বিয়ের ছয় দিনের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু

    বিয়ের ছয় দিনের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু

    লিমার স্বজনদের অভিযোগ, বিয়েতে বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র পছন্দ না হওয়ায় তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

  • যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক

    যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক

    পুলিশের জিজ্ঞাসাবাদে হেলাল জানান, তাকে ইকোনো বাস থেকে নামিয়ে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ওই মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর এবং সংঘবদ্ধভাবে পিটুনি দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

  • ‘দুই পক্ষ এক হয়েছে’ প্রধানমন্ত্রীর অভিযোগের ব্যাখ্যা চায় মামুনুল হকের দল

    ‘দুই পক্ষ এক হয়েছে’ প্রধানমন্ত্রীর অভিযোগের ব্যাখ্যা চায় মামুনুল হকের দল

    ‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

  • হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০১০

    হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০১০

    দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০ শিশু।