
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
অবৈধ সম্পদ অর্জনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালিয়ে জান্টু শাহ (৪৫) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা বহির্বিভাগ থেকে তাকে আটক করেন।
ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. আব্দুল আহাদ জানান, মঙ্গলবার দুপুরে অহেতুক ঘোরা ফেরার সময় ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে ঢামেক পরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি কিছু ভুয়া ডকুমেন্টস দেখান। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ না পাওয়ায় ঢামেকের পরিচালক মুচলেকা নিয়ে তাকে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এর কাছে হস্তান্তর করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.ফারুক বিষয়টি নিয়ে বলেন, “আমরা ওই ভুয়া চিকিৎসকের কাছ থেকে একটি মুচলেকা নিয়ে শাহবাগ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করেছি।”

দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
অবৈধ সম্পদ অর্জনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ইরানে হামলা করতে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলার জন্য নতুন পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। অস্ত্রভান্ডারে থাকা সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট ই ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির কাছে ডুবল দুটি পণ্যবাহী জাহাজ
গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির কাছে পৃথক দুটি ঘটনায় অজ্ঞাত বস্তু থেকে হামলার শিকার হয়ে দুটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ ফিরে পেতে ইরান হামলা বাড়ানোর মধ্যে জাহাজ চলাচলের ঝুঁকি আরও বেড়েছে। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের।

নভেম্বরে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রূপপুরের, দ্বিতীয় ইউনিট চালুর পরিকল্পনা জুনে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে চলতি বছরের নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট সফলভাবে শুরু হয়েছে।