Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

‘জীবাশ্ম জ্বালানিনির্ভর প্রকল্প অনুমোদনে অনিয়ম-দুর্নীতির ঝুঁকি উদ্বেগজনক’

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৫: ৩৭
জীবাশ্ম জ্বালানিনির্ভর প্রকল্প অনুমোদনে অনিয়ম-দুর্নীতির ঝুঁকি উদ্বেগজনক: টিআইবি

দেশের জীবাশ্ম জ্বালানি নির্ভর ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান অবিলম্বে বাতিল করে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা বাড়িয়ে নতুন মহাপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

Advertisement

আজ মঙ্গলবার ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রকাশিত ‘বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ সুপারিশ করা হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, রাষ্ট্রীয় সংস্থা ও অংশীজনের সীমিত সক্ষমতা এবং দায়িত্ব পালনে ঘাটতির কারণেই নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে না। জীবাশ্ম জ্বালানিনির্ভর প্রকল্প অনুমোদনেও অনিয়ম ও দুর্নীতির ঝুঁকি উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জ্বালানি খাতে নীতি করায়ত্ত বন্ধ, স্বার্থের দ্বন্দ্ব প্রতিরোধ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এজন্য বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি স্বাধীন তদারকি ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব দেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement
দেশে দুর্নীতি অব্যাহত রয়েছে: টিআইবি পরিচালকIftekharuzzaman 2

গবেষণা প্রতিবেদনে নবায়নযোগ্য জ্বালানি নীতি ২০২৫ সহ সব নীতি ও পরিকল্পনায় অভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের বাস্তবসম্মত রোডম্যাপ তৈরির দাবি জানানো হয়।

সম্মেলনে বক্তারা বলেন, দেশে নবায়নযোগ্য জ্বালানির পর্যাপ্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও এই খাতে দৃশ্যমান অগ্রগতি নেই। অন্যদিকে জীবাশ্ম জ্বালানিনির্ভর প্রকল্পগুলো দ্রুত অনুমোদন পাচ্ছে, যা দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ।

এ ছাড়া সব জ্বালানি ও বিদ্যুৎ প্রকল্পে ত্রুটিমুক্ত পরিবেশগত প্রভাব সমীক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

টেকসই জ্বালানি রূপান্তরে নেতৃত্ব দিতে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডাকে) স্বশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা প্রদান ও জনবল–অবকাঠামো বৃদ্ধির সুপারিশও করেন গবেষকরা।

বিষয়: জ্বালানিঅনিয়মদুর্নীতিঝুঁকিটিআইবিপ্রকল্প
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ২

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • ৩

    মবের শিকার ৪৫০০ শিক্ষক কেমন আছেন?

  • ৪

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ৫

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

সম্পর্কিত
  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।