
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি আরব এবং পারমাণবিক অস্ত্রসজ্জিত পাকিস্তান আনুষ্ঠানিকভাবে একটি প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে। উভয় দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে বহু বছরের পুরনো নিরাপত্তা অংশীদারত্ব আরও শক্তিশালী হলো।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘এই চুক্তি দুই দেশের অভিন্ন প্রতিশ্রুতি ও কৌশলগত স্বার্থের প্রতিফলন। এটি প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করবে এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ সক্ষমতা গড়ে তুলবে।’
আল জাজিরার খবরে বলা হয়েছে, চুক্তিতে উল্লেখ করা হয়েছে, যেকোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন অপর দেশের বিরুদ্ধেও আগ্রাসন হিসেবে গণ্য হবে।
গত বুধবার রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে বৈঠকে এ চুক্তি সই করা হয়। বৈঠকে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়।
শাহবাজ শরিফ বর্তমানে সৌদি আরবে রাষ্ট্রীয় সফরে রয়েছেন।
একজন উচ্চপদস্থ সৌদি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘এই চুক্তি বহু বছরের আলোচনার ফল। এটি কোনো নির্দিষ্ট দেশ বা ঘটনার প্রতি প্রতিক্রিয়া নয়, বরং দুই দেশের দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা সহযোগিতার প্রাতিষ্ঠানিক রূপ।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘এটি একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা চুক্তি, যাতে সব ধরনের সামরিক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।’
সৌদি আরব ও পাকিস্তানের এই চুক্তির মেয়াদ নিয়ে রয়টার্সকে ওই সৌদি কর্মকর্তা বলেন, ‘এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ, তাৎক্ষণিক কোনো ঘটনার প্রতিক্রিয়া নয়।’
তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন আরও মজবুত। আমরা এই সম্পর্ককে এগিয়ে নিতে চাই এবং আঞ্চলিক শান্তিতে অবদান রাখতে আগ্রহী।’
পাকিস্তান ও সৌদি আরবের প্রতিরক্ষা সহযোগিতা নতুন নয়। ১৯৬৭ সাল থেকে পাকিস্তান সৌদি সশস্ত্র বাহিনীর আট হাজারেও বেশি সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে। এছাড়াও দুই দেশ একাধিক যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।