শীত বিদায় নিচ্ছে। সূর্যের তাপমাত্রা বেড়ে যাওয়া তারই জানান দিচ্ছে । অনেকেই এরই মধ্যে এয়ার কন্ডিশনার (এসি) চালাতে শুরু করেছেন। আবার কেউ কেউ হয়তো খুব শিগগিরই এসি ব্যবহার শুরু করবেন। অনেকে হয়তো আবার নতুন এসি কেনার পরিকল্পনা করছেন।
শীতের শেষের এই সময়টাতে অনেক ব্র্যান্ড তাদের এসিতে ছাড় দিয়ে থাকে। এসি কেনার সঠিক সময়ের কথা মাথায় রাখলে কিন্তু প্রচুর টাকা সাশ্রয় করা সম্ভব।
এসি কেনার জন্য সেরা মাস কোনটি?
ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি
শীতের মাসগুলোতে এসির চাহিদা কমে যায়। সেই কারণে এর দামও কমে যায়।
মার্চ থেকে এপ্রিল
গ্রীষ্মের দাপট শুরু হওয়ার আগে প্রি-সামার সেলের অংশ হিসেবে কোম্পানিগুলো এসিতে ডিসকাউন্ট এবং আকর্ষণীয় অফার দিয়ে থাকে।
অক্টোবর থেকে নভেম্বর
পোস্ট-সামার ক্লিয়ারেন্স সেল দেওয়া হয় এই সময়ে। তাই বাজেট-ফ্রেন্ডলি বিকল্প পাওয়া যেতে পারে।
এছাড়া বিভিন্ন উৎসবের সময় দেওয়া ডিলকে কাজে লাগাতে পারেন গ্রাহকরা। কারণ প্রত্যেকটা ডিভাইসের ওপরেই ভালো ভালো অফার পাওয়া যায় এই সময়টায়।
তথ্যসূত্র: নিউজ১৮